দিল্লির ঐতিহাসিক প্রতিবাদ কেন্দ্র কেড়ে নিলো অমিত শাহ

যন্তর মন্তরে সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক প্রতিবাদের স্থান যন্তর মন্তরে আর দেখা মিলবে না কোনো রাজনৈতিক ব্যানার, মাইকের গর্জন কিংবা স্লোগানের আওয়াজ! হাই-সিকিউরিটি জোন হিসেবে পরিচিত দিল্লির এই আইকনিক এলাকাটিকে বিক্ষোভের স্থান হিসেবে পুরোপুরি বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রশাসন। এখন থেকে দিল্লির আন্দোলন-সংগ্রামের জন্য তিনটি নতুন স্থান নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার আনুষ্ঠানিকভাবে যন্তর মন্তরকে 'ডি-নোটিফাই' বা অবৈধ ঘোষণা করে এই জরুরি নির্দেশ জারি করেন। ঘোষিত নতুন তিনটি বিকল্প আন্দোলন কেন্দ্র হলো, ঐতিহাসিক রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড। পুলিশ প্রশাসন জানিয়েছে, এই নতুন তিন স্থানে প্রতিবাদ ও সভা-সমাবেশ আয়োজনের জন্য আলাদা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা নির্দেশিকা জারি করা হবে।

বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ ও ভোটার তালিকা কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যখন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং ককরোচ জনতা পার্টির যৌথ আন্দোলনে দিল্লির কেন্দ্রস্থল উত্তাল, ঠিক তখনই কেন্দ্রের এই নজিরবিহীন ও চতুর পদক্ষেপ সামনে এলো। দিল্লির পুলিশ সরাসরি অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়ায়, স্বাভাবিকভাবেই বিরোধীরা একে গণতান্ত্রিক আন্দোলন দমনের নগ্ন চক্রান্ত হিসেবে তীব্র আক্রমণ করতে শুরু করেছে।

যদিও প্রশাসনের দাবি, জন্তর মন্তরের আশপাশে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও ভিভিআইপি রুট থাকায় সেখানে প্রতিদিনের মিছিল-মিটিংয়ের কারণে সাধারণ মানুষকে চরম যানজটে ভুগতে হতো। এবার সেই সমস্যা থেকে রেহাই মিলবে। তবে মূল রাজপথ ও ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আন্দোলনকারীদের দূরে সরাতেই কি এই চাল? এমন প্রশ্নে এখন সরগরম দিল্লির রাজপথ ও রাজনীতি!

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’ ও ভোটার তালিকা সংশোধনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজপথে নামলো পুরো বিরোধী শিবির। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিরোধী ইন্ডিয়া...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল দেশটির রাজধানী দিল্লি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির প্রতিবাদে সোমবার দিল্লিতে রাজপথ ও আইনি লড়াই...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা উত্তাল রাজনীতির আবহেই দেশের বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে চরম ধাক্কা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কংগ্রেস সভাপতি...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’ ও ভোটার তালিকা সংশোধনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজপথে নামলো পুরো বিরোধী শিবির। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিরোধী ইন্ডিয়া...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫২ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর