অবশেষে মুক্তি পেলেন সিজিপি নেতা সৌরভ ও আশুতোষ

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির যন্তর মন্তরে প্রবেশ ও জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) দুই শীর্ষ মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা অবশেষে কারামুক্তি পেয়েছেন। দীর্ঘ সাত দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর দিল্লির একজন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুধবার তাঁদের জামিনে মুক্তির নির্দেশ দেন। আদালত থেকে বেরিয়ে আসার সময় সিজিপি নেতা সৌরভ দাস বলেন, ‘সত্যেরই জয় হয়েছে’।

ঘটনার সূত্রপাত ঘটেছিল গত ১৩ অক্টোবর। যন্তর মন্তর এলাকাটি আনুষ্ঠানিকভাবে আন্দোলনের স্থান হিসেবে বাতিল বা ডিনোটিফাই করার প্রতিবাদে দলটির দুই মুখপাত্র তালাবন্ধ গেট টপকে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে জাতীয় পতাকা ওড়ান।

প্রসিকিউশনের অভিযোগ ছিল, এর আগে ১০ অক্টোবর আটক হওয়ার সময় তাঁরা শান্তিশৃঙ্খলা বজায় রাখার যে অঙ্গীকারনামা বা ‘পিস বন্ড’ সই করেছিলেন, এই কর্মকাণ্ডের মাধ্যমে তা সরাসরি ভঙ্গ করা হয়েছে। এরপর ১৪ অক্টোবর তাঁদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত প্রথম দফায় পাঁচ দিনের এবং পরবর্তীতে আরও দুই দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত নেতাদের আটক রাখা নিয়ে সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেন, মুক্তি বিলম্বিত করার জন্যই মামলাটি আইনি জটিলতায় ঝুলিয়ে রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হয় দলটি। বুধবার দিল্লি হাইকোর্টে এ সংক্রান্ত শুনানিকালে বিচারক আন্দোলনের রূপ বদলে যাওয়া ও শান্তিভঙ্গের বিষয়টি তুলে ধরে মন্তব্য করেন যে, শৃঙ্খলা না মানলে প্রতিবাদ সহিংস রূপ নিতে পারে। বিদেশে শিক্ষার্থী আন্দোলন থেকে সৃষ্ট ধ্বংসাত্মক রূপের কথা উল্লেখ করে আদালত স্পষ্ট বার্তা দেন যে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা সর্বাগ্রে কাম্য।

বুধবার ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে দিল্লি পুলিশ আরও তিন দিনের হেফাজত চাইলে উভয় পক্ষের দীর্ঘ যুক্তি তর্ক শেষে আদালত রায় স্থগিত রাখেন। পরবর্তীতে সন্ধ্যা ৬টার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের জামিননামা ও শান্তি চুক্তি গ্রহণ করে মুক্তির নির্দেশ দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, অভিযুক্ত দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আদালতে মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁরা ভবিষ্যতে কোনো আইনশৃঙ্খলাবিরোধী কাজ করবেন না। আইনিভাবে পুনর্অনুমোদন না পাওয়া পর্যন্ত তাঁরা যন্তর মন্তরে নতুন করে কোনো আন্দোলনের ডাক দেবেন না এবং সংবিধানের চার দেয়ালের মধ্যে থেকেই সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করবেন।

আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত ও শিউরিটি বন্ডের বিনিময়ে তাঁদের মুক্তি দেন। তবে তাঁদের বিরুদ্ধে চলমান বিভাগীয় তদন্ত অব্যাহত থাকবে এবং আগামী শুক্রবারে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রচারণার মঞ্চগুলো এমনিতেই রাজনৈতিক বাক্যবাণে সরগরম, কিন্তু সাবেক ও বর্তমান রাজনৈতিক অঙ্গনে এমন রসালো ও অপ্রস্তুত মুহূর্ত বোধহয় কমই দেখা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সুলতানা বেগম...
চলতি মাসের শুরুতে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে ইরানের ওপর সর্বাত্মক ও তীব্র বোমা হামলার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলো ইসরাইল। পরমাণু স্থাপনা এবং সরকারি লক্ষ্যবস্তুর পাশাপাশি দেশটির...
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়হান (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর