ইথিওপিয়ায় রক্তক্ষয়ী জোড়া হামলায় নিহত ৬০

ঘরবাড়িতে আগুন, আহত অনেকে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

ইথিওপিয়ার সংঘাতকবলিত ওরোমিয়া অঞ্চলে গত এক সপ্তাহে দুটি পৃথক রক্তক্ষয়ী হামলায় অন্তত ৬০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। দেশটির ঐতিহ্যবাহী ‘ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চ’-এর পক্ষ থেকে সোমবার জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করা হয়েছে। গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের সবাই খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন।

চার্চের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ 'হোলি সিনড'-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি ঘটে গত ২০ অক্টোবর মেরতি ওরেডা এলাকায়, যেখানে ১৪ জন পুণ্যার্থীকে হত্যা করা হয়। পরবর্তীতে ২৪ অক্টোবর শেরকা ওরেডা এলাকায় দ্বিতীয় হামলায় আরও ৪৬ জন নিহত হন।

এই জোড়া হামলায় শুধু প্রাণহানিই ঘটেনি, আততায়ী ও সশস্র গোষ্ঠীগুলো অন্তত ২০টি বসতবাড়িতে আগুন দিয়ে ভস্মীভূত করেছে এবং মারাত্মকভাবে আহত ২০ জনেরও বেশি মানুষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভুক্তভোগীরা কীভাবে মারা গেছেন বা এর পেছনে সুনির্দিষ্টভাবে কারা যুক্ত ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি চার্চ কর্তৃপক্ষ।

এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর ইথিওপিয়ার ওরোমিয়া আঞ্চলিক সরকার এবং উত্তরাঞ্চলীয় তিগ্রাই এলাকার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী জোটের মধ্যে তীব্র কাদা ছোড়াছুড়ি ও দোষারোপের পালা শুরু হয়েছে।

ওরোমিয়া আঞ্চলিক সরকারের দাবি, দেশে ধর্মীয় দাঙ্গা ও উন্মাদনা সৃষ্টি করতেই সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহী জোট পরিকল্পিতভাবে খ্রিস্টান জনগোষ্ঠীর ওপর এই হামলা চালিয়েছে। তবে এই অভিযোগের সপক্ষে তারা কোনো সরাসরি প্রমাণ উপস্থাপন করেনি।

অপরদিকে, বিদ্রোহী জোটের একটি সূত্র স্থানীয় দুজনের বরাত দিয়ে দাবি করেছে যে, ওরোমিয়া আঞ্চলিক সরকার নিজেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়ে দায় তাদের ওপর চাপাতে চাইছে।

আঞ্চলিক সরকার অতীতে এ ধরনের হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী 'ওরোমো লিবারেশন আর্মি' (ওএলএ)-কে দায়ী করলেও, এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ওএলএ হলো সেই সাতটি সশস্ত্র গোষ্ঠীর অন্যতম, যারা গত মাসে প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার লক্ষ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। রাজনৈতিক এই অস্থিরতায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
রোববার ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দেয়ার আগে হোয়াইট...
মার্কিন নাগরিকদের লক্ষ্য করে ইরান তাদের প্রাণঘাতী হামলার পরিকল্পনা ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে গেছে এবং মার্কিন কর্মীদের ওপর হামলা চালানোর জন্য তেহরানের তৎপরতা বহুগুণ বেড়েছে বলে সতর্ক করেছেন ট্রাম্প...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
প্রেমিক কিশোর, তার বাবা ও বন্ধুকে মারধর করে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরিয়ে চরম অবমাননা করার পর এবার পুলিশের হাতে একই কায়দায় মোক্ষম শিক্ষা পেল আসামিরা। মঙ্গলবার কলকাতার বেহালা এলাকার খুদিরাম...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পুকুর থেকে মাছ লুট, বসতঘরে হামলা, ভাঙচুর এবং নারীসহ বেশ কয়েকজনকে মারধর করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই হামলায় জাকির হোসেন...
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জাপানের সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর