ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাবের খসড়া নিয়ে নতুন রূপরেখা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারের মধ্যস্থতায় আয়োজিত আলোচনা ছেড়েছেন ইরানের মধ্যস্থতাকারীরা। তবে এই প্রস্থান আলোচনার কোনো জটিলতার কারণে নয় বলে জানানো হয়েছে। উভয় পক্ষের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে এবং শিগগিরই ফলো-আপ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে বিষয়টি সম্পর্কে অবহিত এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বার্তা আদান-প্রদানে নেতৃত্ব দেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। এরপর রোববার তারা দোহা ত্যাগ করেন।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই জানিয়েছেন, গত সেপ্টেম্বরে প্রস্তুত করা ইরানের সাত দফার প্রস্তাবটির ভিত্তিতেই আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। এই রূপরেখার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার নিশ্চিত করা। তেহরান এখন প্রস্তাব করছে যে, একটি পূর্ণাঙ্গ চুক্তির অধীনে এই রূপরেখা আরও দ্রুত সময়ে বাস্তবায়ন করা সম্ভব।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল জাজিরাকে জানান, আগের প্রস্তাবে হরমুজ প্রণালী খোলার জন্য সাত দিনের সময়সীমা রাখা হলেও, নতুন প্রস্তাব অনুযায়ী চুক্তি সইয়ের মাত্র দুই দিনের মধ্যেই এই প্রণালী খুলে দেওয়া সম্ভব। উল্লেখ্য, ইরানের প্রাথমিক এই প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল।


সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাঈল বাকাই ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আমাদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট ও স্বচ্ছ। এ দাবিগুলো যুক্তিসঙ্গত, যুক্তরাষ্ট্র যদি নৌ-অবরোধ প্রত্যাহার না করে, ইরানের পাওনা না মিটিয়ে দেয় এবং বৈধ চাহিদাগুলো পূরণ না করে, তবে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর সম্ভব নয়; এমনকি হরমুজ প্রণালীও উন্মুক্ত বা নিরাপদ করা যাবে না।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের পর এই সংঘাত আবারও নতুন করে রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন নির্বাচন প্রসঙ্গে ইরানের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হলে বাকাই বলেন, নির্বাচন থেকে সম্পূর্ণ নতুন এক যুক্তরাষ্ট্র জন্ম নেবে বলে তেহরান মনে করে না।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কোনো সামরিক আক্রমণ চালাবে না এবং আলোচনা ইতিবাচক পথেই এগোচ্ছে। তবে নির্বাচনপরবর্তী সময়ে প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মুখে বিশ্বজুড়ে নৌ-সামরিক সরঞ্জাম, যুদ্ধজাহাজ ও সাবমেরিন উৎপাদনের হার ব্যাপকভাবে বৃদ্ধি...
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের দুই বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সেনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুপ্রতীক্ষিত...
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় রোববার এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় ৯ জন আরোহীর সবাই মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। বহামাগামী একটি প্রাইভেট ‘লিয়ারজেট ৬০’ বিজনেস জেট মাঝআকাশ থেকে খাড়া নিচের দিকে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার ইতি খুব দ্রুত ঘটতে চলেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সংঘাতের সমাপ্তি হয় একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে...
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম...
এক বছরের বেশি সময় ধরে স্থবির থাকার পর তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের কর ফাঁকি ও সম্পদ গোপনের অনুসন্ধান আবার শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর...
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছেন ফিনিক্স সিনার্জি লিমিটেডের চেয়ারম্যান এইচ. ই. তুহিন রেজা।
রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল বা কাপড় কারখানা গুদাম থেকে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি এবং মূসক ফাঁকি দেওয়ার অভিযোগে দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড়ো ধরনের অনিয়ম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর