পাপুয়া নিউ গিনির ভূমিধসে নিহত ৬৭০

আপডেট : ২৬ মে ২০২৪, ০৫:৩৪ পিএম

পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিধসে ৬৭০ জনের বেশি মানুষ মারা গেছেন। রোববার এই মৃত্যুর সংখ্যা জানিয়েছে জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে জাতিসংঘের আইওএম সংস্থার মিশনের প্রধান সেরহান আক্তোপ্রাক জানান, এই সংশোধিত মৃতের সংখ্যা ইয়াম্বালি গ্রাম ও এনগা প্রদেশের কর্মকর্তাদের গণনার ভিত্তিতে করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আক্তোপ্রাক বলেন, ৬৭০ জনেরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়ে আছেন যাদের সবার ভুমিধসে মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।

ইনগা প্রদেশের কাওকালাম গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার (২৪ মে) দিকে এক ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। শুক্রবার ভোররাতের ওই ভূমিধসে ১৫০টিরও বেশি বাড়ি চাপা পড়েছে। এর আগে ৬০টি বাড়ি চাপা পড়ার কথা বলা হয়েছিল।

রাজধানী পোর্ট মোরসবি থেকে আক্তোপ্রাক আরও বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি খুবই খারাপ। এখনও মাটি ধসে যাচ্ছে। পানি ঝড়ছে। এই পরিস্থিতি সবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।

শুক্রবার স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০০ বা তার বেশি বলে জানিয়েছিলেন। রোববারের মধ্যে মাত্র পাঁচটি মরদেহ ও একজনের একটি পা উদ্ধার করা হয়েছে। এদিকে, একটি শিশুসহ সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাপুয়া নিউ গিনি থেকে ‘কেয়ার’র প্রতিনিধি জাস্টিন ম্যাকমোহন বলেন, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে।

 

একাত্তর/জো
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে এবং এখনও প্রায় ৪,২০০ মানুষ নিখোঁজ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের দেয়ালজুড়ে...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর