চাঁদ জয়ের পর এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম

চাঁদে সফলভাবে অবতরণের মাত্র দুই সপ্তাহের মধ্যে এবার সূর্যের কক্ষপথে মহাকাশযান 'আদিত্য এল-১' পাঠাচ্ছে ভারত। 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশে যাত্রা করবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই মহাকাশযান।

আদিত্য এল-১ এর লক্ষ্য ভূপৃষ্ঠ থেকে সূর্যের দিকে ১৫ লাখ কিলোমিটার দূরের একটি নির্দিষ্ট অঞ্চল, যা 'ল্যাগরাঞ্জ পয়েন্ট ১' নামে পরিচিত। ওই অঞ্চলে সূর্য ও পৃথিবীর বিপরীতমুখী আকর্ষণ পরস্পরকে প্রশমিত করে। ফলে ওই অঞ্চল থেকে নিরাপদে তথ্য সংগ্রহ ও সূর্য পর্যবেক্ষণ করবে মহাকাশযানটি। 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি রকেটের মাধ্যমে আদিত্যর উৎক্ষেপণ করা হবে।  

এদিকে কম খরচে মহাকাশ অভিযান পরিচালনার জন্য ইতিমধ্যে বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে ইসরো। সম্প্রতি চাঁদের রহস্যময় ও দুর্বোধ্য দক্ষিণ মেরুতে অবতরণ করা চন্দ্রযান-৩ অভিযানে ৬১৫ কোটি রুপি ব্যয় করেছে ইসরো। 

আদিত্য এল-১ তৈরিতে খরচ হয়েছে চন্দ্রযান-৩ এর প্রায় অর্ধেক। ২০১৯ সালে ভারত সরকার এই অভিযানের জন্য ৩১৯ কোটি রুপি বরাদ্দ দেয়। 

সংস্কৃত ভাষায় সূর্যের আরেক নাম আদিত্য। এটি হতে যাচ্ছে সূর্যে ভারতের প্রথম অভিযান।

আরবিএস  
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর