শৈত্যপ্রবাহে নাকাল ভারতের উত্তরাঞ্চল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম

ভারতের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন। অঞ্চলটির একাধিক স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। রাজধানী দিল্লিসহ বেশ কিছু অঞ্চল দেখা দিয়েছে ঘন কুয়াশা। ফলে দৃশ্যমানতা কমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।

এ শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ভারত-শাসিত কাশ্মীরে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রী সেলসিয়াসের (২৩ ফারেনহাইট) নিচে নেমে গেছে। রাজধানী দিল্লিসহ বেশ কিছু অঞ্চল ভোরে এবং রাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত হয়েছে ফ্লাইট এবং ট্রেন পরিষেবাগুলো। ফলে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে।

অঞ্চলটির ডাল হ্রদ এবং অন্যান্য জলাশয়গুলো আংশিকভাবে হিমায়িত হয়ে পড়েছে। ফলে ঠিকঠাকভাবে নৌকা চালাতে পারছেন না চালকরা। এতে  যাত্রী ও পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিম্ন তাপমাত্রার কারণে হিমায়িত হয়ে গেছে পানির পাইপলাইনগুলোও। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

তাপমাত্রা কমে যাওয়া ও ঘন কুয়াশার কারণে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন এসেছে। গন্তব্যে পৌঁছাতে অনেক ট্রেন কয়েক ঘণ্টার মতো দেরি করছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ভারতীয় রেলওয়েতে প্রতিদিন প্রায় ২৩ লাখ যাত্রী যাতায়াত করে থাকে। এটিকে দেশটির পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়।

শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দিল্লিও। কিছু এলাকায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। হিমশীতল এই তাপমাত্রা সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে দিল্লির গৃহহীন মানুষদের। বিশেষ করে যারা ফুটপাতে রাত্রিযাপন করেন। শীতকালের অতিরিক্ত ঠাণ্ডা ও মারাত্মক দূষণের কারণে অনেকের মধ্যে স্বাস্থ্য সমস্যাও দেখা দিয়েছে, বিশেষ করে দিল্লিতে।

কুয়াশাচ্ছন্ন পরিবেশে গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে সড়কের দৃশ্যমানতা বাড়ানোর জন্য ফগ লাইট ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে এবং বাইরে গেলে মুখ ঢেকে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর