মিয়ানমারে ১০ হাজার বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

মিয়ানমারের সামরিক সরকার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় ১১৪ জন বিদেশিসহ ৯ হাজার ৬৫২ জন বন্দিকে মুক্তি দেবে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর জানিয়েছে। খবর রয়টার্স’র।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকেই দেশজুড়ে অশান্তি বিরাজ করছে। এক দশকব্যাপী গণতান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা উল্টে দেওয়ার পর সামরিক জান্তা প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে প্রতিবাদ দমন করে।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এক সংক্ষিপ্ত ঘোষণায় জান্তা বলেছে, ‘অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে ও মানবিক বিবেচনায় ১১৪ জন বিদেশি বন্দিকেও ক্ষমা করা হবে। এরপর তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।’

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে বন্দিদের মুক্তির অপেক্ষায় বহু মানুষ জড়ো হয়েছেন।

তবে এখনো যারা বন্দি আছেন তাদের মধ্যে দেশটির সাবেক নেত্রী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অং সান সু চিও আছেন। উত্তেজনা ছড়ানো, নির্বাচনে কারচুপি থেকে শুরু করে দুর্নীতির মতো বিভিন্ন অপরাধের দায়ে তার ২৭ বছর কারাদণ্ড হয়েছে। সু চি সব অভিযোগ অস্বীকার করে তার দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন।

স্বাধীন আদালত সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই তাকে সাজা দিয়েছে বলে দাবি মিয়ানমারের সামরিক বাহিনীর।

মিয়ানমারের স্বাধীনতা দিবসে উপলক্ষ্যে সাধারণত কিছু কারাবন্দিকে মুক্তি দিয়ে থাকে দেশটির কর্তৃপক্ষ।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর