মণিপুরে আবারও সহিংসতা, দুই পুলিশ কমান্ডো নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৪১ এএম

ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। মিয়ানমার সীমান্তবর্তী শহর মোরেহতে বুধবার এক দল দুর্বৃত্তের হামলায় মণিপুর পুলিশের দুইজন কমান্ডো নিহত হয়েছেন।

মণিপুরের রাজধানী ইম্ফল থেকে মোরেহ শহর ১১০ কিলোমিটার দূরে। ভারত ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শহরটি। এ শহরের কাছে পুলিশের একটি নিরাপত্তা পোস্ট লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা ছোড়ে এবং গুলি চালায়। খবর হিন্দুস্তান টাইমস’র।

অস্থায়ী ওই নিরাপত্তা পোস্টটি লক্ষ্য করে দুর্বৃত্তরা আরপিজি গোলাও নিক্ষেপ করেছে বলে জানিয়েছে পুলিশ। যেগুলোর আঘাতে পোস্টের সামনে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেংনৌপালের পুলিশ সুপার রাহুলি গুপ্তা জানান, নিহত কমান্ডোরা হলেন ওয়াংখেম সমরজিৎ ও তাখেলাম্বাম শৈলেশ্বর। তারা ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন থেকে রাজ্য পুলিশ কমান্ডো হিসেবে মোরেহতে সংযুক্ত ছিলেন।

এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে সম্প্রতি কুকি সম্প্রদায়ের দুই ব্যক্তিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে কুকিরা। সেখান থেকেই নতুন করে আবার পাহাড়ি এই রাজ্যটিতে সংঘাত ছড়িয়ে পড়েছে। মণিপুরের পাহাড়ি এলাকাগুলোতে কুকি জাতিগোষ্ঠীর বাস। কুকি নেতারা ভারতের কেন্দ্র সরকারকে মোরেহ থেকে রাজ্য পুলিশকে সরিয়ে নিতে বলেছিল। বলেছিল সেখানে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে। 

তাদের অভিযোগ, পুলিশ কুকি বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। যে অভিযোগ অস্বীকার করেছে মণিপুর পুলিশ বলেছে, পাহাড়ে গড়ে ওঠা সন্ত্রাসীরা রাজ্য পুলিশের ওপর হামলা চালিয়েছে।

গত বছর ৩ মে থেকে মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। প্রায় এক মাস ধরে চলা ওই দাঙ্গায় ১৮০ জনের বেশি মানুষ নিহত হয়। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় হাজার হাজার মানুষ। মেইতেইরা মণিপুরের সমতল অঞ্চলে ও কুকিরা পাহাড়ে বসবাস করে।

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর