ভারতে কৃষকেদের মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

ভারতে ফসলের ন্যূনতম মূল্যের নিশ্চয়তার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে কৃষকরা। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লির পথে মিছিল নিয়ে রওনা হয় কৃষকরা। তাদের পদযাত্রায় পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ফসলের ন্যূনতম নিশ্চিত মূল্যের দাবিতে সোমবার হারিয়ানা ও পাঞ্জাবে বিক্ষোভ করে কৃষকরা। দাবি আদায়ে দিল্লি অভিমুখে যাত্রার ঘোষণা দেন তারা। তাদের এই ‘দিল্লি চলো’ অভিযান ঠেকাতে সোমবার থেকে ১২ মার্চ পর্যন্ত রাজধানীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

কৃষকদের এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লি আসার রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশ। এদিকে, ট্রাক্টর ও ট্রাকে করে দিল্লি আসতে থাকে কৃষকরা। 

ব্যারিকেড ভেঙে দিল্লি প্রবেশের সময় উত্তর হরিয়ানা সীমান্ত পয়েন্টে কৃষকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়া বিক্ষোভকারী কৃষকদের ওপর ড্রোন থেকেও কাঁদানে গ্যাস ছুড়ে তারা। 

এসময় পুলিশের সাথে কৃষকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন কৃষককে আটকও করেছে পুলিশ।

গত ২০২১ সালের নভেম্বরে কৃষি আইন প্রত্যাহার করে মোদী সরকার। সেসময় দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আন্দোলন করে কয়েক হাজার কৃষক। তখন বলা হয়েছিল, কৃষক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি প্যানেল তৈরি করে ফসলের ন্যূনতম নির্ধারিত মূল্য নিশ্চিত করার উপায় খুঁজে বের করা হবে।

কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। তখন থেকেই আয় দ্বিগুণ ও ঋণ মওকুফের প্রতিশ্রুতি পূরণের জন্য সরকারকে চাপ দিয়ে আসছে কৃষকরা।

এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত নয়াদিল্লিতে বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন কৃষকরা। শুক্রবার দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন হাজারো কৃষক ও ট্রেড ইউনিয়নগুলো।

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর