আভদিভকা থেকে ইউক্রেনের আংশিক সেনা প্রত্যাহার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে আরও সুবিধাজনক অবস্থানে এসব সেনাদের মোতায়েন করা হবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র দিমিত্রো লিখোভি এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে দিমিত্রো লিখোভি বলেছেন, আভদিভকায় ইউক্রেন বিকল্প সরঞ্জাম রুট সক্রিয় করেছে। কিন্তু সেখান থেকে শহরটিতে সরবরাহ পাঠানো ও সেনাদের বের করে নিয়ে আসা কঠিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বাত্মক আক্রমণের প্রথম দিকে ইউক্রেনীয় রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্বাঞ্চলে মনোযোগ কেন্দ্রীভূত করে রাশিয়া। গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে আভদিভকা দখলে অভিযান জোরদার করেছে মস্কোর সেনারা।

লিখোভি বলেছেন, আভদিভকায় সেনাদের স্থানান্তর চলমান রয়েছে। কয়েক জায়গায় সুবিধাজনক স্থানে সেনাদের পাঠানো হচ্ছে। কিছু স্থানে রাশিয়ার সেনারা আমাদের অবস্থান পাল্টাতে বাধ্য করেছে।

তিনি আরও বলেছেন, আভদিভকায় সরবরাহ পাঠানো ও সেখান থেকে সেনাদের বের করে নিয়ে আসা কঠিন হয়ে পড়েছে। পূর্বে প্রস্তুত রাখা বিকল্প সরবরাহ রুট কাজ করছে।

ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে আভদিভকা। ২০১৪ সালে কিছু দিনের জন্য রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করেছিল। কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা তা পুনরুদ্ধার করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।

ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলীয় ভূখণ্ড পুনরুদ্ধারে ভবিষ্যৎ অগ্রগতির জন্য আভদিভকাকে একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে। শহরটি থেকে ২০ কিলোমিটার দূরে রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক অবস্থিত।

ইউক্রেনীয় বিশ্লেষকদের মতে, রাশিয়ার একটি দীর্ঘায়িত অভিযানের মধ্য দিয়ে শহরটি দখল করলেও লাভ খুব বেশি হবে না। ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ বাহিনী।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর