দিল্লিতে রঙ কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম

ভারতে একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ভবন ধসে অন্তত ১১ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী দিল্লির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দিল্লি ফায়ার সার্ভিস প্রধান অতুল গার্গ জানিয়েছেন, ভোর সোয়া পাঁচটার দিকে খবর পাওয়া মাত্রই ২২টি দমকল ইউনিটকে আলিপুর পাঠান তারা। টানা চার ঘণ্টা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় একটি বিস্ফোরণ ঘটলে ভবনটি ধসে যায়। এতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন শ্রমিকরা। 

এসময় আগুন দ্রুত আশপাশের ভবন ও দোকানে ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।

আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি এবং আটকে পড়াদের উদ্ধার করতে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানান দিল্লি ফায়ার সার্ভিস প্রধান।

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর