ইমরানের দলের ৫১ সমর্থকের কারাদণ্ড

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:০৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের ৫১ জন সমর্থককে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। গত বছর মে মাসে দুইটি সামরিক স্থাপনায় হামলা ও ভাংচুরের ঘটনায় তাদেরকে এ সাজা দেওয়া হয়।

গত বছর মে মাসের ৯ তারিখ তারা বেশকিছু সামরিক স্থাপনায় হামলা করে, এর মাঝে রয়েছে রাওয়ালপিন্ডির সেনা ঘাঁটি এবং ফয়সলাবাদের আইএসআই বিল্ডিং। খবর দ্য ডনের।

ইমরান খানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা। গুজরানওয়ালা এলাকায় তাদের দলের একজন সমর্থক মারাও যান, আহত হন অনেক কর্মী এবং পুলিশ। 

সেদিনের দাঙ্গা সংক্রান্ত করা মামলায় এই প্রথম কোনো রায় দেওয়া হলো। মামলার আসামিদের মাঝে রয়েছেন ওই দলের সংসদ সদস্য কলিমুল্লাহ খান। 

এসব রায় দিয়েছে গুজরানওয়ালার অ্যান্টি টেরোরিজম কোর্ট। আদালত সূত্র থেকে জানা গেছে, এই ৫১ জনের প্রত্যেককে ১০ হাজার পাকিস্তানি রুপি অর্থদণ্ডও দেওয়া হয়েছে। 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা দাবি করেন, দলটির দশ হাজারেরও বেশি সমর্থককে পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়ার বিভিন্ন জেলে পুরে রাখা হয়েছে কোনো স্পষ্ট অভিযোগ ছাড়াই।

দলটির নেতা ইমরান খান নিজেও গত বছরের আগস্ট মাস থেকে জেলে রয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি দেশটির জাতীয় নির্বাচনের ঠিক আগে তিনটি মামলায় তাকে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে ২০০টির বেশি মামলা রয়েছে ইমরানের নামে।  

 

একাত্তর/জো
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর