ছত্তিশগড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৩ মাওবাদী নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পিএম

ভারতের ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে অন্তত ১৩ জন মাওবাদী নিহত হয়েছেন। দীর্ঘসময় ধরে চলা এ সংঘাতে এ বছরেই  ৫০ জন বিদ্রোহী নিহত হলেন।

ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার এক দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে মাওবাদীদের এ বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

স্থানীয় পুলিশ প্রধান পি. সুন্দাররাজ জানান, কর্মকর্তারা এ অভিযান থেকে বিপুল পরিমাণ রাইফেল, মেশিনগান ও গোলাবারুদ উদ্ধার করেছেন। নিহত মাওবাদীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে তিন নারীও আছেন বলে জানান তিনি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতের ছত্তিশগড় রাজ্যে ৪৬ ও মহারাষ্ট্রে চার মাওবাদী নিহত হয়েছেন।

মাও বিচ্ছিন্নতাবাদীরা ‘লাল করিডর’ নামে অঞ্চলে আধিপত্য বিস্তার করেছে। এই অঞ্চলের মধ্যে ভারতের কেন্দ্র, দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু রাজ্য অন্তর্ভুক্ত হলেও ধীরে ধীরে এই এলাকার পরিমাণ কমেছে। ভারত সরকার মাওবাদীদের দমনে এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর হাজারো সদস্য মোতায়েন করেছে।

এ বিচ্ছিন্নতাবাদীরা ‘নকশাল’ নামেও পরিচিত। তাদের দাবি, তারা পল্লী অঞ্চলের বাসিন্দাদের অধিকার আদায়ে সংগ্রাম করছে। ১৯৬৭ সাল থেকে এই বিদ্রোহী সংগঠন গেরিলা হামলা অব্যাহত রেখেছে।

এসব দুর্গম অঞ্চলে অবকাঠামো নির্মাণে কেন্দ্রীয় সরকার লাখ লাখ ডলার বিনিয়োগ করেছে। তাদের দাবি, ২০১০ সালে ৯৬ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের দৌরাত্ম থাকলেও এখন ২০২৩ সালে এসে তা ৪৫ জেলায় ঠেকেছে। সরকারী তথ্য অনুযায়ী, গত এক দশকে নিহত বিদ্রোহীর সংখ্যাও দুই তৃতীয়াংশেরও বেশি কমেছে।

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর