তৃণমূলের দুর্নীতি, কুশাসনে ক্লান্ত পশ্চিমবঙ্গের মানুষ: মোদি 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:৫৫ এএম

গত ১৩ বছরের তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও কুশাসনে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার সকালে নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় লেখা এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি। বলেছেন, শুধু বিজেপিই পারে পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ করতে।

এদিনই বিকেলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ভোটের প্রচারে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। তার আগে সকালেই এমন মন্তব্য করায় রীতিমতো হৈচৈ পড়ে গেছে।

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, ‘আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে। ওখানে বিজেপির প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে।

‘পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত। একমাত্র বিজেপি ওঁদের স্বপ্ন পূরণ করতে পারে,’ মন্তব্য করেন তিনি।

গত শুক্রবার জলপাইগুড়িতে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি? মোদি গ্যারান্টি কোথায় গেল?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের জবাবে জলপাইগুড়ির সভা থেকে মোদি কী বলবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ রয়েছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও রবিবারের সভা থেকে মোদি কী বলেন, সে দিকে রাজনীতির কারবারিদেরও নজর রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এদিন উত্তরবঙ্গের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন নরেন্দ্র মোদি। একটি জলপাইগুড়ির জয়ন্ত রায় ও অন্যটি দার্জিলিঙের রাজু বিস্তার।

ভোটের আগে ঘন ঘন পশ্চিমবঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে গত বৃহস্পতিবার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের জন্য জনসভা করেন তিনি।

আরবি
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর