যদি বেঁচে থাকি বিজেপিকে সরাবই, ধর্নামঞ্চে মমতার হুঙ্কার

আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

দলের অভ্যন্তরে তীব্র ফাটল আর রাজনৈতিক ডামাডোলের আবহেই মঙ্গলবার কলকাতার রাজপথে নেমে সরাসরি বিজেপিকে উৎখাতের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি হুঙ্কার দিয়ে বলেন, জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে (যদি বেঁচে থাকি বিজেপিকে সরাবই)। আমাকে কোনোভাবেই আটকে রাখা যাবে না।

দুপুর ২টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। প্রথমে তিনি রেড রোডে গিয়ে বিআর অম্বেডকরের মূর্তিতে মালা দেন। সেখান থেকে সোজা পৌঁছান ওয়াই চ্যানেলে তৃণমূলের ধর্নামঞ্চে। তাঁর সঙ্গে ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনের মতো বিশ্বস্ত নেতারা।


রানি রাসমণি অ্যাভিনিউতে পূর্বনির্ধারিত ধর্নার অনুমতি না মেলায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন মমতা। হ্যান্ড মাইক হাতে নিয়ে তিনি বলেন, আমাদের এখানে মাইক ব্যবহারের অনুমতি দেয়া হয়নি। হ্যান্ড মাইক দিয়ে বলতে হচ্ছে। কিন্তু এভাবে আমাকে আটকানো যাবে না। যেখানে পারব, সেখানেই বসে পড়ব। সংবিধান রক্ষা এবং এই অত্যাচারের মোকাবিলার জন্য আমার লড়াই চলবে, করেঙ্গে ইয়া মরেঙ্গে (করব নয়তো মরব)।

ধর্নামঞ্চ থেকে দলীয় বিধায়ক ও কাউন্সিলরদের ভয় দেখানোর পাশাপাশি দিল্লি থেকে বিজেপি সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ফেলে দেয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ তোলেন মমতা। গত শনিবার সোনারপুরে মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই প্রসঙ্গ টেনে মমতা অভিযোগ করেন, অভিষেক হেলমেট না পরলে পাথরটা সরাসরি ওর মাথায় লাগত। এরপরই হাসপাতালের অসহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, অভিষেককে যখন সিরিয়াস অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম, তখন সিইও’র অনুমতি নেওয়ার দোহাই দেওয়া হচ্ছিল। পুলিশ নার্সিং হোমকে হুমকি দিচ্ছে। পরে ট্রমা কেয়ারে ভর্তি করার পর হাসপাতালের সিইও এবং শোভন চট্টোপাধ্যায় আমার সামনে এসে ক্ষমা চেয়ে বলেন, তারা আর চাপ নিতে পারছেন না, তাদের ভয় দেখানো হচ্ছে।


রাজ্যে বর্তমানে ‘বুলডোজার’ রাজনীতি চলছে দাবি করে মমতা বলেন, পুলিশ গিয়ে তৃণমূল বিধায়কদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না এবং দল ছেড়ে ‘নতুন তৃণমূল’ তৈরি করার জন্য চাপ দিচ্ছে। এই প্রসঙ্গে তাঁর ঝাঁঝালো প্রশ্ন, কারা নতুন তৃণমূল তৈরি করবে? যারা প্রথম থেকে দলের সঙ্গে আছেন তারা নাকি যারা দলের প্রতীকী জিতেছে তাঁরা?

তবে ধর্নায় বাধা দেওয়া নিয়ে উপস্থিত পুলিশের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যারা আসছেন, তাঁদের ঢুকতে দিন। না হলে লালবাজার, নবান্ন এবং সব থানা ঘেরাও হবে। যদিও পরক্ষণেই কিছুটা সুর নরম করে তিনি বলেন, আমি পুলিশকে দোষ দিচ্ছি না। ওরা চেয়ারের কথা শোনে, চেয়ার যা বলে তা-ই করে।

উল্লেখ্য, গত রবিবার কালীঘাটের বৈঠকে তৃণমূলের পরিষদীয় দলে বড়সড় ফাটল প্রকাশ্যে আসে, যেখানে দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই অনুপস্থিত ছিলেন। সই জাল-কাণ্ডের বিড়ম্বনার মধ্যেই আ রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নার অনুমতি না মেলায় পুলিশের সাথে তৃণমূলের ব্যাপক সংঘাত তৈরি হয়। সোমবার মধ্যরাতে ইমেল পাঠিয়ে পুলিশ জানায়, রানি রাসমণি অ্যাভিনিউতে নয়, ওয়াই চ্যানেলে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না করা যাবে। এই নিয়ে কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন যে, বিরোধী স্বরকে দমিয়ে রাখতেই এই ধরণের টালবাহানা করা হচ্ছে।


তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে, অতীতে যখন রাজ্যে তৃণমূলের শাসনকাল ছিল, তখনও বিজেপির প্রায় প্রতিটি কর্মসূচিতে এভাবেই পুলিশের অনুমতি মিলত না। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দুকে প্রতিবারই আদালতের দ্বারস্থ হয়ে সভার অনুমতি নিতে হতো।

তবে সব অনিশ্চয়তা কাটিয়ে বেলা বাড়তেই ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো প্রবীণ নেতারা কর্মী-সমর্থকদের নিয়ে ওয়াই চ্যানেলে জড়ো হন। চারপাশের তীব্র ‘জয় বাংলা’ স্লোগানের মাঝেই বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস-ইন্ডিয়া টুডে

এআরএস
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন...
ভারতের নির্বাচন প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানী দিল্লিতে ভারতীয় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র চলমান প্রতিবাদ আন্দোলন আজ আরও বিস্ফোরক রূপ নিতে যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর