জম্মু-কাশ্মীরে গুলিতে বিমানসেনা নিহত

আপডেট : ০৫ মে ২০২৪, ০৩:৫০ পিএম

ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোটে নিরাপত্তা বাহিনীর দুইটি গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমানবাহিনীর এক সেনা নিহত ও  আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শনিবার জরানওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনে যাওয়ার পথে এ হামলার শিকার হয় সেনারা। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ভারতের বিমান বাহিনী জানিয়েছে, পুঞ্চ জেলার শাহশিতার এলাকায় গাড়ি বহরের ওপর হামলা চালানো হয়। এর মধ্যে একটি গাড়ি ছিল বিমান বাহিনীর। আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উধমপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে বলে বিবৃতিতে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমান বাহিনী আরও জানায়, স্থানীয় সামরিক ইউনিটগুলি বর্তমানে এই এলাকায় অনুসন্ধান অভিযান চালাচ্ছে। গাড়ি বহরটিকে সুরক্ষিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ চলার সময়েই সামরিক বাহিনীর ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। হামলার ঘটনাস্থল পুঞ্চ জেলা লোকসভার অনন্তনাগ-রাজৌরি আসনের অংশ। আগামী ২৫ মে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার কথা।

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর