তিহার জেলে ফিরছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আপডেট : ০২ জুন ২০২৪, ০৫:২২ পিএম

ভারতের লোকসভা নির্বাচন শেষ হলো। ফলে আবারও জেলে ফিরতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রোববার তিহার জেলে আত্মসমর্পণ করতে হবে তাকে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ গতকাল শনিবার শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

কিন্তু শেষ ধাপের ভোটের পরদিনই তাকে আত্মসমর্পণ করতে বলেছিল আদালত। তাই ভোট শেষে তিনি রোববার বিকেল তিনটার দিকে বাড়ি ছেড়ে জেলের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানিয়েছেন।

অবশ্য শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও সাতদিনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। কিন্তু শনিবার দীর্ঘ শুনানির পর তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আগামী ৫ জুন পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন বিচারক কাবেরী বায়েজা।

এদিকে, কেজরিওয়ালের তরফ থেকে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতেই তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি।

 

একাত্তর/জো
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
আবগারি দুর্নীতি মামলায় ভারতের রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়ালকে খালাস দিয়েছে আদালত।
আবারও উত্তপ্ত ভারতের দিল্লি। রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে আম আদমি পার্টির (আপ) দলীয় সম্মেলনে তিনি নিজেই একথা ঘোষণা করেন।
দীর্ঘ ছয় মাস পর দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল আবগারি (মদ) নীতি মামলায় জামিন পেলেন। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর