মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেন কেজরিওয়াল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম

কারাগার থেকে ছয় মাস পর জামিনে মুক্ত হবার পর, এবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে ছাড়া পাওয়ার পর রবিবারই প্রথম জনসভা ছিলো আপ নেতার। সেখান থেকেই নিজের পদত্যাগের নাটকীয় ঘোষণা দেন তিনি।

এই বড় সিদ্ধান্তের কথা জানিয়ে কেজরি বলেন, জনগণ তাদের রায় ঘোষণা না করা পর্যন্ত আমি সেই চেয়ারে বসব না। দিল্লিতে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার চাই। শুধু জনগণ চাইলেই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।

তিনি বলেন, আমি দিল্লির জনগণকে জিজ্ঞাসা করতে চাই, অরবিন্দ কেজরিওয়াল কি নির্দোষ নাকি দোষী? আমি যদি কাজ করে থাকি তবে আমাকে ভোট দিন। জানা গেছে, দুদিনের মধ্যেই আপ বিধায়কদের নিয়ে একটি বৈঠক হবে। সেখানেই ঠিক হয়ে যাবে আগামী কয়েক মাসের জন্য কে হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এই সময় আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে কেজরিওয়াল আরও দাবি করেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত দিল্লির নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচনের সঙ্গে নভেম্বরেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গণতন্ত্র বাঁচাতে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। 

সামনের বছর অর্থাৎ ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন রয়েছে দিল্লি রাজ্যে। রোববারের সভা থেকে কেজরিওয়াল দাবি করেছেন, ফেব্রুয়ারি থেকে এগিয়ে এনে চলতি বছরের নভেম্বরে নির্বাচন করা হোক। উল্লেখ্য, নভেম্বরে মহারাষ্ট্রেও নির্বাচন রয়েছে।

কেজরি বলেন, তারা (কর্নাটকের মুখ্যমন্ত্রী) সিদ্দারামাইয়া, (কেরালার মুখ্যমন্ত্রী) পিনারাই বিজয়ন, (বাংলার মুখ্যমন্ত্রী) মমতা দিদির (ব্যানার্জি) বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিজেপি নন এমন মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন করতে চাই, তারা যদি মামলা করে তাহলে পদত্যাগ করবেন না। এটি তাদের নতুন খেলা।  

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ইডি এবং সিবিআই। জেলে বসেই আপ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে সরকার চালাচ্ছিলেন কেজরিওয়াল। পদ থেকে ইস্তফা দেননি।

কিছুদিন আগে ইডির মামলায় জামিন পেলেও দুদিন আগে কেজরি সিবিআইয়ের মামলায় জামিন পান এবং তারপরেই কারাগার থেকে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। শেষ পর্যন্ত আমজনতার কোর্টেই বল ঠেলে দিলেন কেজরিওয়াল। 

আরবিএস
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের তুমুল আন্দোলন প্রত্যাহার করে নিলে, মধ্য দিল্লির জন্তর মন্তর এবং সংলগ্ন পার্লামেন্ট স্ট্রিটে শনিবার...
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অভূতপূর্ব সাফল্যের পর শুরু হলো আন্দোলনের মূল মুখ ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকের জীবনের এক নতুন অধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর