অরুণাচলে বিজেপির বড় জয়

আপডেট : ০৩ জুন ২০২৪, ১১:৩৯ এএম

ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার আগেই প্রকাশ হলো অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল। তাতে নরেন্দ্র মোদির দল বিজেপির জয়জয়কার।

৬০ আসনের অরুণাচল বিধানসভায় ৪৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এতে অরুণাচলে ক্ষমতায় আসছে বিজেপি।

সিকিমে ক্ষমতায় এসেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)। এ নিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় তারা। ৩২ আসনের মধ্যে পেয়েছে ৩১টি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অরুণাচল প্রদেশে জেতার জন্য আসন সংখ্যা দরকার ছিলো ৩১টি। সেক্ষেত্রে বিজেপি সেই ম্যাজিক সংখ্যা পেরিয়ে গেছে। তাদের আর নতুন করে অন্য কারো সঙ্গে জোট করতে হবে না।

ভোটের ফল প্রকাশের পর নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটারদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ধন্যবাদ অরুণাচল প্রদেশ। এই রাজ্য উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে। আবার বিজেপির পক্ষে রায় দেয়ার জন্য আমার কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। আমাদের দল আরও নতুন উৎসাহ নিয়ে রাজ্যের উন্নতিতে কাজ করে যাবে।

৬০ আসনের অরুণাচল বিধানসভায় ৪৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এরমধ্যে ১০টিতে জয় এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

বাকি আসনগুলোর পাঁচটিতে জিতেছেন পড়শি রাজ্য মেঘালয়ের শাসকদল ‘ন্যাশনাল পিপলস্‌ পার্টি’ (এনপিপি)। এনসিপি পেয়েছে তিনটি আসন। পিপলস্‌ পার্টি অফ অরুণাচল (পিপিএ) দুইটি এবং কংগ্রেস মাত্র একটি আসনে জিতেছে।

স্বতন্ত্র তিন প্রার্থী জিতেছেন তিনটি আসন।

বিজেপি সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছেন, পেমা খান্ডুই আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন সে রাজ্যে।

গত ১৯ এপ্রিল অরুণাচলের পাশাপাশি এবং ৩২ আসনবিশিষ্ট সিকিমে ভোট হয়েছিলো এক দফায়। তার সঙ্গেই অরুণাচলে লোকসভার দু’টি আসনে এবং সিকিমের একমাত্র কেন্দ্রটিতে ভোটগ্রহণ হয়েছিলো।

রোববার শুধুমাত্র বিধানসভা ভোটের গণনা হলো। অরুণাচল এবং সিকিমে লোকসভা ভোটের গণনা হবে মঙ্গলবার দেশের বাকি অংশের সঙ্গেই।

অরুণাচল এবং সিকিমের পাশাপাশি সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতেও। ওই দুই রাজ্যে গণনা হবে ৪ মে।

২০১৪’র বিধানসভা ভোটে জিতে অরুণাচলে কংগ্রেস সরকার গঠন করলেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯ -এর ভোটে সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল পদ্মশিবির। এবার কংগ্রেস, এনপিপির মতো বিরোধী দলগুলো থাকলেও সেখানে বিজেপির ক্ষমতা পুনর্দখল কার্যত নিশ্চিত বলেই বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিত ছিলো। আর ঘটলোও তাই।

ভারতে ভোট প্রধানত দুই ধরনের হয়। লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে দেশ কে চালাবে অর্থাৎ প্রধানমন্ত্রী কে হবেন। পাঁচবছর পর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিধানসভা নির্বাচন, রাজ্য কে চালাবে অর্থাৎ মুখ্যমন্ত্রী কে হবেন। এটাও হয় প্রতি পাঁচবছর পর পর।

একাত্তর/আরএ
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর