লিখিত সমর্থন নীতীশ-নাইডুর, সরকার গঠনের পথে এনডিএ

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৭:৪৩ পিএম

নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৮তম লোকসভা নির্বাচনে ২৪০ আসন পাওয়ায় এককভাবে সরকার গঠন করতে পারছে না। সরকার গঠনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সব দলের সমর্থন দরকার নরেন্দ্র মোদির।

এর মধ্যে, বিহারের মুখ্যমন্ত্রী জনতা দল ইউনাইটেড (জেডিইউ) নেতা নীতীশ কুমার এবং অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির (টিডিপি) চন্দ্রবাবু নাইডুর সমর্থন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সমর্থন নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও অবশেষে মোদিকে লিখিত সমর্থন দেন তারা।

বুধবার বিকেলে নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে নরেন্দ্র মোদির বাসভবনে এনডিএ নেতৃবৃন্দ বৈঠক করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবে এবং নতুন সরকার গঠনের দাবি করবে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত করতে চান এবং নরেন্দ্র মোদীকে ‘দ্রুত করুন’ বলে তাগাদা দেন।

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর বুধবার দিল্লিতে অনুষ্ঠিত এনডিএ জোটের শরিকদের বৈঠকে নীতিশ কুমার বলেছেন, সরকার গঠনে কোনো বিলম্ব করা উচিত নয়। আমাদের এটি যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং জেডিইউ নেতা লল্লান সিং এবং সঞ্জয় ঝা।

এদিকে, প্রধানমন্ত্রী মোদি বুধবার সকালে পদ থেকে পদত্যাগ করেছেন এবং শনিবার টানা তৃতীয়বারের মতো শীর্ষ পদে তার শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

লোকসভা নির্বাচনের পর সকলের দৃষ্টি ছিলো জেডিইউ নেতা নীতীশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর দিকে, যারা সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দিল্লিতে এনডিএ অংশীদারদের বৈঠকে যোগ দেওয়ার আগে চন্দ্রবাবু নাইডু বলেছিলেন, ‘আমরা এনডিএ-তে আছি। আমি একটি এনডিএ বৈঠকে যাচ্ছি। সময়ের সাথে সাথে কিছু হলে আমরা আপনাদের রিপোর্ট করব।’

টিডিপি অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনের মধ্যে ১৬টি জিতেছে, আর জেডিইউ বিহারের ৪০টি আসনের মধ্যে ১২টি আসন জিতেছে। মাত্র ২৪০টি লোকসভা আসনে জয়ী হয়ে বিজেপি এইবার সংখ্যাগরিষ্ঠতা থেকে ছিটকে পড়েছে। মিত্রদের সহায়তায় এনডিএ ২৯২টি আসন জিতেছে।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর