বিজেপির মানহানির মামলায় রাহুলের জামিন

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৮:১০ পিএম

বিজেপির দায়ের করা মানহানির মামলায় অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার বেঙ্গালুরু আদালত আগামী ৩০ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করে তার জামিন মঞ্জুর করে।

আদালতে উপস্থিত হওয়ার কিছুক্ষণ পরই তার জামিন মঞ্জুরের ঘোষণা দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট কেএনএস শিবকুমার। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে।

সাবেক এমপি ডি কে সুরেশ রাহুলের পক্ষে নিরাপত্তা হিসেবে ৭৫ লাখ মূল্যের সম্পদ জামানত দেওয়ার পর তার জামিন হয়।

২০২৩ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে সব ধরনের সরকারি কাজ সম্পাদনের জন্য ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস। এ নিয়ে স্থানীয় সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। 

ওই বিজ্ঞাপনকে মিথ্যা ও অবমাননাকর উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে মামলাটি করেছিলেন বিজেপি এমএলসি এবং সাধারণ সম্পাদক কেশব প্রসাদ। বিজেপির দাবি, এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

ওই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় গত ১ জুন সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারকে জামিন দেওয়া হলেও রাহুল গান্ধীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়ানাদ উভয় আসনেই জিতেছেন রাহুল গান্ধী।

 

একাত্তর/জো
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও ক্র্যাকডাউনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তাল। এই ইস্যুতে টানা উত্তেজনার পর অবশেষে মুখ খুলেছেন দেশটির কেন্দ্রীয়...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর