জম্মু-কাশ্মীরে বাসে হামলার দায় নিলো টিআরএফ

আপডেট : ১০ জুন ২০২৪, ০৫:৪৪ পিএম

জম্মু-কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। রোববার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় ওই বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে বাসের চালকসহ নয়জন নিহত ও কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটি বাসে জঙ্গি হামলার দায় স্বীকার করে ভবিষ্যতে এমন হামলার ঘটনা আরও ঘটিয়ে যাবে বলে হুমকি দিয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে টিআরএফ বলেছে, জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর এমন হামলা চলতেই থাকবে। রিয়াসি হামলা দিয়ে তা শুরু হলো।

জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাচ্ছিল বাসটি। সেসময় পাশের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎ বাসটিতে হামলা চালায়। বাসের চালক গুলিবিদ্ধ হয়ে বাসের নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।

ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গিদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) হামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

রিয়াসি বাস হামলায় দুই-তিনজন জঙ্গি জড়িত বলে ধারণা করা হচ্ছে। গত মাসে এই জঙ্গি দলটিই রাজৌরি এবং পুঞ্চে হামলা চালিয়েছিলো এবং জঙ্গলে এখনও তারা লুকিয়ে আছে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করার পর জঙ্গি সংগঠনটি মাথা চাড়া দিয়ে ওঠে। ২০২৩ সালে টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার।

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথের দিনই এ ধরনের হামলার ঘটনা ভারতকে উদ্বেগে ফেলেছে। প্রধানমন্ত্রী পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরে দায়িত্বে থাকা লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

 

একাত্তর/জো
এখনও নিখোঁজ রয়েছেন চার শতাধিক পর্যটক-তীর্থযাত্রী। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। প্রশ্ন উঠেছে—বন্যাকবলিত ও দুর্গম ওই এলাকায় এই সময় এত পর্যটক-তীর্থযাত্রী কেন ছিলেন?
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক দলের সদস্য। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত...
ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের কারণে ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা ওই তীর্থযাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর