শপথের পরদিনই মোদীর জোটে ক্ষোভ 

আপডেট : ১০ জুন ২০২৪, ০৭:১৭ পিএম

নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই মন্ত্রিত্ব না পাওয়ায় ক্ষোভ ঝাড়তে শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিকরা। 

এনডিএ সরকারের মন্ত্রিপরিষদে কোনো পূর্ণমন্ত্রী না পাওয়ায় সোমবার হতাশা প্রকাশ করেছে শিবসেনা। অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) মন্ত্রিত্ব দাবি দাবি করার একদিন পরেই শিবসেনার দাবি সামনে এলো। 

নতুন মন্ত্রিপরিষদে এনডিএর অন্যান্য মিত্রদের আনুপাতিক হার তুলে ধরে একনাথ সিন্ধের শিবসেনার প্রধান হুইপ শ্রীরং বার্নে বলেন, আমরা অন্তত একজন মন্ত্রী আশা করেছিলাম। 

তিনি বলেন, চিরাগ পাসোয়ান পাঁচজন, জিতন রাম মাঞ্জি একজন এবং জেডিএস থেকে মাত্র দুইজন সংসদ সদস্য। তবুও তারা প্রত্যেকে মন্ত্রিসভায় একটি করে পদ পেয়েছেন। 

‘আর আমাদের সাতটি লোকসভা আসন থাকা সত্ত্বেও, শিবসেনা থেকে কেন শুধু মাত্র একজন স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রী পেল,’ ক্ষোভের সঙ্গে এ প্রশ্ন তলে বার্নে বলেন, শিবসেনা বিজেপির পুরোনো মিত্র। অন্তত এর জন্য হলেও শিবসেনার পূর্ণ মন্ত্রী পদ পাওয়া উচিত ছিল। 

এদিকে এনডিএ জোটের ওপর ক্ষোভ ঝেড়েছেন মহারাষ্ট্রের এনসিপি। একজন হলেও পূর্ণমন্ত্রী চান তারা। তবে এই এনডিএ মিত্রকে তা না দিয়ে একজন প্রতিমন্ত্রীর দেওয়ায় রোববার শপথের দিনই ক্ষোভ ঝাড়েন দলটির নেতারা। এনসিপির প্রধান অজিত পাওয়ার প্রতিমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 

সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজেপির অন্যতম মিত্র মহারাষ্ট্রে সাতটি আসনে আর এনসিপি বিজয়ী হয় চার আসনে। মহারাষ্ট্রে নয়টি আসনে জয় পেয়েছে বিজেপি।

রোববার টানা তৃতীয়বারের মতো শপথ নিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর টিমে রয়েছেন ৩০ জন পূর্ণমন্ত্রী ও ৪১ জন প্রতিমন্ত্রী। এরমধ্যে জোট শরিকদের দেওয়া হয়েছে ১১টি পদ। 

৪০০ আসন পাওয়ার ঘোষণা দিয়ে এবার ভোটের নামে মোদীর নেতৃত্বে এনডিএ। কিন্তু গত তিনটি নির্বাচনের মধ্যে বিজেপি এবার সবচেয়ে খারাপ ফল করেছে। ৫৪৩ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯২ আসন, আর বিজেপি একা পেয়েছে ২৪০ আসন। 

কিন্তু ১০ বছর আগেও এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৪ সালের নির্বাচনে ২৭২ এবং ২০১৯ সালের নির্বাচনে ৩০৩ আসন পায় বিজেপি একাই। ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

গত দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করায় যে দাপট দেখিয়েছেন নরেন্দ্র মোদী, এবার আর তা হচ্ছে না। মোদী হয়ে পড়েছেন নির্ভরশীল। মোদীর সঙ্গে  কঠিন দরকষাকষিতে নামে শরিকরা। 

এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৩ আসন। আর কংগ্রেস একা পেয়েছে ৯৯ আসন। রাহুল গান্ধী লোকসভার বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন। 

আরবি
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
পশ্চিম এশিয়ায় শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর