উত্তরাখণ্ডে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে নিহত ১০ 

আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:৫৪ পিএম

ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ে অন্তত ১০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। 

শনিবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে টেম্পো ট্রাভেলার মিনিবাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস’র। 

উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানান, সকালে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল গাড়িটি। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি অলকানন্দা নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। 

খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান কমান্ডান্ট মিশ্র। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি। তিনি ইতোমধ্যে দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

একাত্তর/জো
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর