কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত ১৫

আপডেট : ১৭ জুন ২০২৪, ০২:৪৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় একটি যাত্রীবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিলে চালকসহ ১৫ যাত্রী নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে নিউ জলপাইগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ রেল দুর্ঘটনার জেরে কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। খবর ইণ্ডিয়া টুডে’র।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানিতে পৌঁছাতেই পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। এতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে যায়।

এদিকে, শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে উদ্ধারকাজে কষ্টসাধ্য হয়ে পড়েছে। কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইনেই দুর্ঘটনাটি ঘটেছে। ফলে দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

দার্জিলিং জেলার কুরসেওং থানার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকসহ ১৫ ব্যক্তি নিহত হন। আরও অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন। পুলিশ আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। এখনও বিস্তারিত জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে শুনেছি। এরই মধ্যে ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।’ 

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর