ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনের কড়া সমালোচনায় ভারত

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৮:২০ পিএম

ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশ করা একটি প্রতিবেদন তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই প্রতিবেদনকে ‘চরম পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়েছে তারা বলেছে, ভারতের সামাজিক সমীকরণ সঠিকভাবে বোঝার অভাব প্রতিবেদনে ফুটে উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ২০২৩ সালের ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন’ প্রকাশ করার পরই ভারতের এই প্রতিক্রিয়া এলো বলেন ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি হেইট স্পিস (বিদ্বেষমূলক বক্তব্য) এবং বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভেঙে ফেলার মতো ঘটনা ‘আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে’।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মার্কিন প্রতিবেদনটি আমাদের গোচরে এসেছে। স্বাভাবিকভাবেই, অতীতের মতো এই প্রতিবেদনটিও গভীরভাবে পক্ষপাতদুষ্ট এবং এখানে ভারতের সামাজিক সমীকরণ বোঝার অভাব রয়েছে।

‘দৃশ্যত একটি ভোট ব্যাংককে বিবেচনায় রেখে এবং সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত হয়ে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। তাই আমরা এটি প্রত্যাখ্যান করছি,’ যোগ করেন তিনি।

এই মুখপাত্র বলেন, প্রতিবেদনে বিভিন্ন তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে পক্ষপাতদুষ্ট উৎসের উপর নির্ভর করে এবং এমন অভিযোগগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে, যা পুরোপুরি একপেশে। 

আরবি
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর