নেপালে ভূমিধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম

নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে তিন শিশুসহ ৯জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজধানী কাঠমুণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় এসব ঘটনা ঘটে।

শনিবার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই এসব তথ্য জানান। খবর রয়টার্স’র।

দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই সময় একটি পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। তাদের পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু।

তিনি জানান, সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। সেখানে তিন বছর বয়সী এক শিশুসহ মায়ের মৃত্যু হয়। অন্যদিকে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরও দুইজনের মৃত্যু হয়।

জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। তারপর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে বৃষ্টি সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকে।

বর্ষা মৌসুমে নেপালের অধিকাংশ পার্বত্য অঞ্চলেই ভূমিধস ও আকস্মিক বন্যা একটি সাধারণ ঘটনা। এতে প্রতি বছরই দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়।

 

একাত্তর/জো
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গত বছরের সেপ্টেম্বরের ‘জেন জি’ বিক্ষোভ দমনের অভিযোগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই মামলায় নেপালি কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর