সাগরে ভাসা বোতলের তরল পানে চার জেলের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৩:৩১ পিএম

সাগরে কিছু বোতল ভাসতে দেখে জেলেরা সেগুলো মদের বোতল ভেবে নৌকায় তুলে নেয়। এরপরে ভাবনা অনুযায়ী সেই বোতলের অজানা তরল পান করে চার জেলের মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর টাঙ্গালে থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে জেলেরা মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, জেলেরা মদ ভেবে সেই বোতলে থাকা তরল পান করে। এরপরই চার জেলের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুইজন গুরুতর অসুস্থ হন।

শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাহাওয়াত্তে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, নৌবাহিনী জেলেদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অসুস্থ জেলেদের চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই জেলেরা গত ৪ জুন টাঙ্গালে শহর থেকে ‘ডেভন’ নামের একটি নৌযানে করে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। তারা উদ্ধার করা ভাসমান বোতলগুলোর কিছু সমুদ্রে থাকা অন্যান্য জেলেদেরও দিয়েছিল। ওইসব জেলেদের এরই মধ্যে এ বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 এদিকে, সমুদ্রে পাওয়া ওই ভাসমান বোতলগুলোতে কি ধরনের তরল ছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।

 

একাত্তর/জো
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর