অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০০ যাত্রীর

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৫:৩৬ পিএম

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের অবতরণের সময় সামনের ল্যান্ডিং গিয়ারে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বলেছে, পেশোয়ার বিমানবন্দরের এ ঘটনায় কেউ হতাহত হননি। বিমানের ২৭৬ যাত্রী এবং ২১ ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর ব্লুমবার্গ’র।

সিএএর মুখপাত্র সাইফুল্লাহর বরাত দিয়ে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তারা সৌদিয়া এয়ারলাইনসের বিমানটির সামনের বাম পাশের ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। তারা তৎক্ষণাৎ এ বিষয়ে বিমানের পাইলট, বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী সংস্থাকে সতর্ক করে দেন।

পরে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। সিএএর মুখপাত্র সাইফুল্লাহ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বিমানের ল্যান্ডিং গিয়ারের আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদিয়া এয়ারলাইনস বলেছে, তাদের এসভি৭৯২ বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে পাকিস্তানের পেশোয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটির একটি টায়ার থেকে ধোঁয়া নির্গত হওয়ার ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় বিমানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়। বিমানের সব যাত্রী ও ক্রুকে স্লাইডের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রযুক্তিগত কোনও ত্রুটি আছে কি-না, তা জানতে বিশেষজ্ঞরা বিমানটিতে তদন্ত করছেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রশ্নের জবাবে সৌদিয়া বলেছে, দুর্ঘটনা কবলিত বিমানটি একটি সাত বছরের পুরোনো এয়ারবাস এ৩৩০-৩০০। বিমানটির সুরক্ষা নিশ্চিত করার জন্য বর্তমানে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর