ভারতেও চলছে অভিযান, আগরতলায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার 

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৬:৪০ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতা-সহিংসতার পর ভারতেও ধরপাকড় অব্যাহত রয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় আগরতলায় অভিযান চালিয়ে ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা স্টেশন চত্বরে অভিযান চালিয়ে ওই ২৩ জনকে গ্রেপ্তার করে রেল পুলিশ। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এত জন বাংলাদেশি নাগরিক একসঙ্গে কী করছিলেন, এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আর যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বয়স ত্রিশ বছরের নিচে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ১৯ বছর বয়সীও বেশ কয়েকজন রয়েছেন।

কলকাতার আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হিংসা পরবর্তী সময়ে পুলিশি ধরপাকড় এখনও অব্যাহত। এ সবের মধ্যেই ত্রিপুরায় একসঙ্গে ২৩ বাংলাদেশি ধরা পড়ল পুলিশের হাতে।

‘প্রাথমিকভাবে জিআরপি সূত্রে খবর, ধৃত ২৩ জনই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তাঁরা ত্রিপুরায় এসেছিলেন, তাঁদের গতিবিধি কী ছিল, সে সব বিষয়গুলি খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে জিআরপি,’ উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

প্রসঙ্গত, গত ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ সমাবেশ’-এর মঞ্চ থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অসহায় কেউ এসে যদি বাংলার দরজা খটখট করেন, তা হলে ফেরানো হবে না।

মমতার মন্তব্যের পরই ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগ এনে ভারত সরকারের কাছে আপত্তি জানিয়ে নোট দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আরবি
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ দক্ষিণ জর্জিয়া রাজ্যে নির্মিত একটি হুন্দাই মোটর-এলজি’র গাড়ি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে  ৪৭৫ জনকে গ্রেপ্তার করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর