রোহিঙ্গাদের জন্য ২০ কোটি ডলারের মার্কিন সহায়তা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশসহ আঞ্চলিক আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি টাকায় এ সহায়তার পরিমাণ দুই হাজার কোটি টাকারও বেশি।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ-পর্যায়ের এক পার্শ্ববৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডারসেক্রেটারি উজরা জেয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত নতুন তহবিলের মধ্যে প্রায় সাত কোটি ডলার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পপুলেশন, রিফিউজি এবং মাইগ্রেশন (পিআরএম)। বাকি ১২ কোটি ৯০ লাখ ডলার আসবে ইউএসএআইডি থেকে, যার মধ্যে ৭ কোটি ৮০ লাখ ডলার ব্যয় করা হবে রোহিঙ্গাদের খাদ্য সরবরাহের জন্য। এ খাদ্য সহায়তা কর্মসূচি যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত খাদ্যসামগ্রী কিনে, তা পরিবহন ও বিতরণের মাধ্যমে বাস্তবায়িত হবে।

এই সহায়তা রোহিঙ্গাদের জীবনরক্ষা, নিরাপত্তা, আশ্রয় ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি, শিক্ষার সুযোগ এবং দক্ষতা প্রশিক্ষণ বাড়ানোর কাজেও এসব অর্থ ব্যয় করা হবে। 

এছাড়া, ভবিষ্যতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি হলে তাদের প্রস্তুত করার জন্যও এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রত্যাশা।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০১৭ সালের আগস্ট মাস থেকে এ পর্যন্ত ২৫০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২১০ কোটি ডলার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ব্যয় হয়েছে।

যুক্তরাষ্ট্র সংকটকবলিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য দাতা দেশগুলোকেও একই ধরনের সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

 

একাত্তর/জো
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার...
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে দায়ের করা মামলায় জানুয়ারি মাসে পাবলিক শুনানি শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর