কেরালায় দ্বিতীয় ব্যক্তির দেহে এমপক্স শনাক্ত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

ভারতের কেরালা রাজ্যে আরও এক ব্যক্তির দেহে এমপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মাঙ্কিপক্সে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির সন্ধান পাওয়া গেলো। তিনিও সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। 

আমিরাত থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন মাঙ্কিপক্স ভাইরাসের টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওই ব্যক্তিকে এর্নাকুলামের হাসপাতালে ভর্তি করা হয়। 

এখন ২৬ বছর বয়সী ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। শুক্রবার কেরালার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দ্বিতীয় এমপক্সে আক্রান্তের বিষয়টি জানানো হয়েছে। খবর ইন্ডিয়া টুডে’র।

গত সপ্তাহেও কেরালার এক ব্যক্তির শরীরে এমপক্স ভাইরাসে খোঁজ মিলেছিল। ৩৮ বছরের ওই ব্যক্তির বাড়ি কেরালার মল্লপুরমে। তিনিও সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরেও ভাইরাসের খোঁজ মিলেছিল। তার আগে আফ্রিকা থেকে ফেরা হরিয়ানার বাসিন্দা এক ব্যক্তির শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছিল। তিনি দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স ভাইরাসকে পাবলিক হেলথ এমার্জেন্সি হিসেবে চিহ্নিত করেছে। গোটা বিশ্বে প্রায় ১২০টি দেশে এই ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তবে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে মারাত্মক আকার নিয়েছে এই ভাইরাসঘটিত সংক্রমণ। সেখানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

কেরালায় দুইজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলতেই সতর্ক হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কেরালার ১৪টি হাসাপাতালে মাঙ্কিপক্স আক্রান্তদের রাখার জন্য আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেই সঙ্গে পক্সের লক্ষণ দেখা দিলে বা কেউ বিদেশ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়লে, তাদেরও পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি।

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর