কালীঘাটে মমতার বাড়ি লাগোয়া তৃণমূলের কার্যালয়ে সিআইডি

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে কালীঘাটে পৌঁছে গেল সিআইডি।‌ এখানে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে  মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মঙ্গলবার বিকেলেই পৌঁছে যান সিআইডি কর্মকর্তারা। মমতার বাড়ির সামনেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেখানে সিআইডির ৩০ জনের অফিসারের টিম এসে পৌঁছন। বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে তৃণমূলের কার্যালয়ে তল্লাশি চালাতে চান তদন্তকারীরা।‌

কিন্তু প্রথমে বেশ কিছুক্ষণ বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের।‌ এরপর দীর্ঘ বাগবিতণ্ডার পর অবশেষে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকল সিআইডি। সিআইডি অফিসাররা সোজা জানিয়েছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সার্চ করতে আসেননি, সেখানে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে তল্লাশিতে এসেছেন।

সিআইডি সূত্রে খবর, বিধানসভায় যে সই নিয়ে এত বিতর্ক, সেই চিঠিতে স্বাক্ষরকাজ হয়েছিল এই কার্যালয়ে। এখানেই রেজিলিউশন হয়েছে বলে খবর। সেই কারণেই এবার এখানে তল্লাশি করতে চায় সিআইডি, এমনটাই জানা যাচ্ছে তদন্তকারী সংস্থা সূত্রে।


কিন্তু কর্মকর্তাদের তৃণমূলের দলীয় অফিসে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূল নেতা। সিআইডি আধিকারিকদের ডাকাডাকিতে ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী। তদন্তে বাধা দিচ্ছেন কেন, প্রশ্ন করেন তদন্তকারীরা। সেই সময় ওই তৃণমূল নেতা জানান, যাঁদের সঙ্গে আপনারা দেখা করবেন তাঁরা দিল্লীতে আছেন, আরও ২দিন সময় দিন‌। তদন্তে সহযোগিতা করা হবে। তাঁর অনুপস্থিতিতে আমি এই বাড়িতে আপনাদের ঢুকতে দিতে পারব না। তিনি বলেন, 'আমার উপস্থিতিতে কেন আমি তল্লাশি করতে দেব? আমি কেন সাক্ষী দেব? জিজ্ঞাসাবাদ করতে পারবেন কিন্তু সার্চ করতে দিতে পারব না।

এরপরই সিআইডি আধিকারিকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। সিআইডির আধিকারিকরা জানিয়ে দেন ইনফর্ম করা হলেও তাঁর অনুমতির অপেক্ষা তাঁরা না-ও করতে পারেন।'

এরপরেই দেখা যায় সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা এসে উপস্থিত হয়। শেষ পর্যন্ত বাগবিতণ্ডা ঠেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে থাকা কার্যালয়ের সামনে প্রবেশ করেন সিআইডি আধিকারিকেরা। সেখানে থাকা কার্যালয়েই তল্লাশি চালাতে চান তারা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ক্যামাক স্ট্রিটের অফিসেও সিআইডির আরেকটি দল হানা দিয়েছে। সেখানেও তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে।


এদিকে, ভবানীভবনে হাজিরার নোটিশ অভিষেককে। এদিন বিকেল ৫টাতেই ভবানীভবনে হাজিরা দিতে সমন পাঠিয়েছে সিআইডি। সোমবার কালীঘাট রোডের বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। সই জালিয়াতি মামলায় অভিষেককে এটা তৃতীয় নোটিশ সিআইডির।

১০ জুন হাইকোর্টে মামলার শুনানির কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অভিষেক। কিন্তু সময় দেয়নি সিআইডি, মঙ্গলবারেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। হাতে এখন মাত্র কয়েক মিনিট বাকি আছে। অভিষেককে কী হাজিরা দেবেন? যদি না দেন, তাহলে তদন্তকারীদের পরবর্তী পদক্ষেপ কি হবে? সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল। উল্লেখ্য শনিবার থেকেই দিল্লীতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এআরএস
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসনের মুখে নিজেদের সর্বাধুনিক প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক সুরক্ষাকে নিশ্চিত করতে এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে তেহরান। দেশের কৌশলগত সব সামরিক ক্ষমতা, মিসাইল...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর