এবার ৫২ পদ নিয়ে কলকাতা মাতাচ্ছেন নয়না

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৪:১৯ পিএম

বাংলাদেশি এক বধূর ওপার বাংলা জয়ের গল্প নতুন কিছু নয়। রন্ধনশিল্পী নয়না আফরোজের বাংলাদেশি খাবার নিয়ে কলকাতা জয়ের ইতিহাস এরিমধ্যে কয়েক বছর পুরনো হয়ে গেছে। 

শুধু কলকাতা নয়, ভারতের রাজধানী দিল্লিবাসীকেও রসনায় তৃপ্ত করেছেন এই রন্ধনশিল্পী। বাংলাদেশের সব ঐতিহ্যবাহী খাবারকে ভারতে পরিচয় করিয়ে দেয়ায় লক্ষ্য নয়নার। 

কিন্তু তার সেই ইচ্ছা ও পরিকল্পনাকে একেবারে ঘরবন্দী করে দেয় করোনাকাল। অবশেষে মহামারী কিছুটা নিয়ন্ত্রণে আসতেই কাজে নেমে পড়েন তিনি। 

image


২০১৯ সালে জুলাইতে কলকাতায়, বাংলাদেশের পনেরটি জেলার ঐতিহ্যবাহী সব খাবার নিয়ে ‘পদ্মাপারের পাকঘর’ আয়োজন করে সাড়া ফেলে দেয়া নয়না আফরোজ এবারের পূজায় একই শহরে আয়োজন করলেন আরও একটি খাদ্য উৎসবের। 

খাদ্যরসিক হিসাবে দুই বাংলার মানুষের রয়েছে বিশেষ খ্যাতি। তাই বাংলাদেশের নানা পদের ব্যঞ্জনা পশ্চিমবঙ্গসহ গোটা ভারতেই ছড়িয়ে দিতে চান নয়না আফরোজ।

image


সেই ধারায় কলকাতার মানুষকে বাংলাদেশি রসনায় তৃপ্ত করছেন এবারের পূজায়। সেখানের এক নামকরা হোটেলে খোলা হয়েছে ‘পূজা বুফে’।

সাউথ কলকাতার পাঁচ তারকা হোটেল দ্য ক্ল্যারিডেলের সেই বুফেতে রয়েছে মোট ৮০ রকমের খাবার। তার মধ্যে বাংলাদেশি খাবারের সংখ্যাই ৫২টি। 

আরও পড়ুন: চাইলেও ডুবতে পারবেন না যে সাগরের জলে

পূজা বুফের দায়িত্বে রয়েছেন রন্ধনশিল্পী নয়না আফরোজ। তিনি বলেন, এবারের খাবারগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, যার মধ্যে রয়েছে চুইঝাল মাটন, কক্সবাজারের রূপচাঁদা ফিস কারি, মুরগী বিরিয়ানি ইত্যাদি। 

image


এছাড়াও ডেসার্টের মধ্যে রয়েছে বুটের ডালের হালুয়া, দুধ কদু। পাশাপাশি রয়েছে ডিম জর্দা , বিক্রমপুরের বেগুন খাসি, ঝিঙের কোরমাও। 

image


অর্থাৎ, মহানগরবাসী সাধারণত যেসব খাবারের সঙ্গে একেবারেই পরিচিত নন বা খুব সামান্যই জানেন সেসব রকমারি খাবারই রয়েছে পূজা বুফেতে। 

নয়না জানান, পূজার দিনগুলোতে কলকাতাবাসী যেন শহরে বসেই বাংলাদেশি খাবারের পূর্ণ স্বাদ পেতে পারেন, সেকথা মাথায় রেখেই খুব বাছাই করা খাবার রাখা হয়েছে এবার। 

এছাড়াও যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন তারা যদি দেশের খাবার মিস করেন, তাহলে সেই আয়োজনে গিয়ে আক্ষেপ মিটিয়ে নিতে পারবেন তারাও। 

image


তিনি আরও বলেন, কলকাতায় বসে পারফেক্ট ভর্তা খাওয়া হয়ে ওঠে না। তাই কলকাতায় বসেই বাংলাদেশি খাবারের স্বাদ যারা পেতে চাইছেন এবং ঘরের খাবার যারা মিস করছেন তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। এখানে ৯ রকমের ভর্তা আছে।

১০ অক্টোবর পূজা বুফের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। ১৫ অক্টোবর দুপুর পর্যন্ত খোলা থাকবে সেই বুফে। 

আরও পড়ুন: কাজ কম বেশি হলেও খরচ হবে সমান ক্যালোরি?

উল্লেখ্য, ২০১৬ সালে আগস্টে পশ্চিমবাংলার ভোজন রসিকদের কাছে বাংলাদেশের জনপ্রিয় সব ভর্তার পরিচয় করিয়ে দিয়ে আয়োজন করা হয় ‘ভর্তাকাহন’।

কলকাতার গলফগ্রিন উদয় সদনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নানা পদের ভর্তা নিয়ে উৎসবের কিউরেটর ছিলেন রন্ধনশিল্পী পৃথা সেন। বাংলাদেশ থেকে উৎসবে অংশ নেন নয়না আফরোজ।


একাত্তর/এসজে

বাঙালির রান্নাঘরের ধোঁয়া ওঠা কড়াই আর মশলার মায়াবি ঘ্রাণে জড়িয়ে থাকে শৈশবের নানা স্মৃতি। দাদী-নানীর হাতের রান্নার সেই পরশ, মাটির সুবাস আর লোকজ সংস্কৃতিকে নতুন করে উদ্‌যাপন করতে এক অনন্য উদ্যোগ...
শরতের আগমনী বার্তা পেতেই কাশ্মীরের উপত্যকাজুড়ে ছড়িয়ে পড়ে কাঠের হাতুড়ির ছন্দময় টুকটাক শব্দ আর মচমচে মশলা দেয়া খাসির মাংসের স্বর্গীয় সুবাস! বিয়ের উৎসবে অতিথিদের আপ্যায়ন করতে কাশ্মীরি কারিগররা ব্যস্ত...
আজ ৩০ জুলাই, বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক বন্ধু দিবস। ব্যক্তি, জনগোষ্ঠী, সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার মাধ্যমে বিশ্বশান্তি,...
বন্ধুদের হাতে রঙিন ব্যান্ড বাঁধা, সারপ্রাইজ গিফট দেওয়া আর সোশ্যাল মিডিয়ায় মিষ্টি সব বার্তা পাঠাতে আমরা অভ্যস্ত। কিন্তু প্রতি বছর আগস্টের শুরুতেই একটাই খটকা মাথায় ঘোরে, আসল 'বন্ধু দিবস' বা...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর