প্রমোদতরীতে ভ্রমণ এবং নিজের অভিজ্ঞতা

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১০:১৮ পিএম

ভ্রমণপিপাসু যারা ঘুরতে পছন্দ করেন, তাদের কাছে প্রমোদতরীতে মহাসাগর ভ্রমণ নিশ্চয় মহা আনন্দের। কারণ, সমুদ্রের নীল জলরাশির সৌন্দর্য আপনার মনকে প্রশান্তি দেবে তাতে কোনো সন্দেহ নেই। এ যেন সত্যিই ভাসমান চলন্ত এক শহর। চারিদিকে উষ্ণশীতল বাতাস, নীল আর নোনাজলের উত্তাল বা শান্ত ঢেউ ভেঙে সামনের গন্তব্যে এগিয়ে চলা। রীতিমতো স্বপ্নের মতো। 

বিশাল সাগরের বুক চিরে সমুদ্রবিলাসী পর্যটকদের এই সেবা দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের একাধিক প্রমোদ তরী কোম্পানি। লোকেশন ভেদে নির্ধারণ থাকে ভ্রমণের প্যাকেজ। পছন্দমত নিতে পারেন ৩, ৫, ৭ বা ১২ দিনের যে কোন প্যাকেজ। 

image


তবে সিজন ভেদে প্যাকেজের মূল্য কমবেশি হতে পারে। ‘এডভেঞ্চার অব দ্য সি’ নামের একটি   প্রমোদতরীর ছয় দিনের প্যাকেজে আমরা আমেরিকার গ্যাল্ভেস্টন (টেক্সাস) বন্দর থেকে যাত্রা করে ক্যারিবিয়ান সাগর পাড়ি দিয়ে মেক্সিকোর অসম্ভব সুন্দর দু'টি স্থান কোজুমেল দ্বীপ ও প্রাচীন মায়া সভ্যতার কোস্টা মায়া শহর ঘুরে এলাম। 

image


সব নিয়মকানুন সেরে ক্রুজশিপে প্রবেশের পর মাস্ক পরার আর দরকার পড়েনি। তবে জাহাজে পা রাখার আগেই করোনা পরীক্ষা করাতে হয়েছে নিয়ম মেনে। আমরা যে প্রমোদতরীর ভ্রমণ করেছি সেটি একটি ভয়েজার-শ্রেণীর ক্রুজ জাহাজ, যা রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে।

তাদের পাঁচটি ভয়েজার-ক্লাস ক্রুজ জাহাজের মধ্যে এটি ছিল তৃতীয়। ফিনল্যান্ডে নির্মিত ক্রুজটি ২০০১ সালে ৫০ কোটি ডলারে কিনে নেয় রয়েল ক্যারিবিয়ান। এটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বন্দর থেকে ক্যারিবিয়ান সাগর, বাল্টিক সাগর, ভূমধ্যসাগর, কানাডাসহ ইউরোপের দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করে থাকে। 

image


জাহাজটির দৈর্ঘ্যে ৩১১ মিটার বা এক হাজার ২০ ফুট ৮ ইঞ্চি। তিন হাজার ৮০৭ জন অতিথি আর এক হাজার ১৮৫ জন ক্রু। অর্থাৎ সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার যাত্রী বহনে সক্ষম এটি। 

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদন উপভোগে দারুণ সব আয়োজন রয়েছে জাহাজটিতে। এটিতে মোট ডেক ১৪টি। যাত্রীদের থাকার জন্য আছে এক হাজার ৫৫৭টি স্টেটরুম। রুমের সাথেই লাগোয়া সি-ভিউ। প্রতিটি ডেকেই আছে সমুদ্রের নীল জলরাশি ও আকাশের মিতালী উপভোগের চমৎকার ব্যবস্থা। 

image


আর জাহাজের ভেতরে তো অন্য এক দুনিয়া। লিফটের সংখ্যাই আটটি। সিনেমা হল, অ্যাকোয়া পার্ক, তিনটি সুইমিং পুল, একাধিক লাউঞ্জ ও পানশালা, বিলাসবহুল ক্যাসিনো, হেলিপ্যাড।

যারা খেলাধুলা করতে পছন্দ করেন তাদের জন্য আয়োজন দেখে চোখ চড়কগাছ। ছয়টি ঘূর্ণি, পর্বতারোহণের অভিজ্ঞতা পেতে প্রমোদতরীর ভেতরেই গড়ে তোলা হয়েছে পাথরের দেয়াল দিয়ে তৈরি টাওয়ার, বাস্কেটবল, ভলিবল ও গলফের আলাদা কোর্ট।

প্রযুক্তিপ্রমীদের জন্য রয়েছে অত্যাধুনিক গেমিং সেন্টার, আইস-স্কেটিং রিঙ, টাইফুন ও সাইক্লোন ওয়াটার স্লাইড, পারফেক্ট স্টোর্ম ওয়াটার স্লাইড, সার্ফিং এরিয়া, মিনি গলফ। আইস স্কেটিং শোগুলি শুধুমাত্র পারফর্মারদের দক্ষতার কারণেই নয়, বরং আশ্চর্যজনক ব্যাকড্রপ ও আকর্ষণীয় পোশাকের কারণেও মন্ত্রমুগ্ধ করতে বাধ্য। 

image


পাঁচ, সাত বা ১২ দিনের ভ্রমণে নিজের ফিটনেস নিয়ে ভাববার কারণ নেই। সি স্পার মতো  অত্যাধুনিক ফিটনেস সেন্টার সেরে নেয়া যাবে শরীর চর্চার কাজটি। ওয়েডিং চ্যাপেল ও লিরিক থিয়েটার একসাথে প্রায় ১৩০০ অতিথি আনন্দ উপভোগ করতে পারেন। 

সার্কাস, স্ট্রিট-স্টাইল পারফর্মার থেকে শুরু করে ক্যারিবিয়ান ব্যান্ড, লাইভ মিউজিক, নাট্য পরিবেশনা, নাচ ও গানের বিশাল বিস্মিত না হয়ে উপায় থাকে না। শিশুদের জন্যও বিনোদনের কোনো ঘাটতি নেই। এন্টারটেইনিং রাইড, কারাওকে, ভিডিও গেম সহ প্রায় সব অন-বোর্ড কার্যকলাপে অংশ নেয়ার সুযোগ রয়েছে সবার। 

ভ্রমণে বেরিয়ে অনেকের খাবার নিয়ে কিছুটা চিন্তিত থাকেন। ক্রুজশিপে আবার এনিয়ে ভাববার সুযোগ নেই। নয়টি রেস্টুরেন্টের পাঁচটিই কমপ্লিমেন্টারি যেখানে আপনি দিনে বা রাতের যে সময়েই আসেন না কেন, সুস্বাদু মুখরোচক সব খাবারের আয়োজন পাবেন। 

ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, ইটালিয়ান, চাইনিজ, থাই, জাপানিজ, ওয়েস্টার্ন কোন খাবরটি আপনার পছন্দের। পেয়ে যাবেন। আইসক্রিম পার্লারে বুদ হয়ে থাকবেন আইসক্রিম প্রেমীরা। 

image


ক্রুজশিপগুলোতে এক বা একাধিক ফরমাল ডিনার নাইট গোটা পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়। নির্দিষ্ট ড্রেসকোড আর সাজপোশাকে রাতের সৌন্দর্য আরও রঙ্গিন হয়ে ওঠে। পেশাদার ফটোগ্রাফার দিয়ে সেসব স্মৃতি করে রাখতে পারেন। 

বিনোদনের ষোলকলা পূরণের পর কেনকাটা কেন বাকি থাকবে। বিশ্বখ্যাত নামী সব ব্র্যান্ডের পোশাক, ঘড়ি, হাতব্যাগ, জুতা, জুয়েলারি, সানগ্লাসের আউটলেট তো রয়েছেই, সাথে আছে স্যুভেনির এবং উপহার সামগ্রী। 

২৪ ঘণ্টা মেডিকেল স্বাস্থ্য সেবা, কনফারেন্স, লাইব্রেরি এবং ইন্টারনেট সেবা কী নেই ক্রুজশিপে। আধুনিক এবং বিলাসী জীবনের সব স্বপ্নের বাস্তব এখানেই। যেন সাগরের বুকে এ এক নান্দিক সৌন্দর্যের স্বর্গরাজ্য।


লেখক সাদিয়া আফরোজ পেশায় একজন শিক্ষক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে বাস করেন। সেখানের ব্রান্ডেনবার্গ স্কুলের ইংরেজি বিষয়ে শিক্ষাকতা করেন।

একাত্তর/এসি

বিশ বছর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা টনি অ্যান্ডারসন স্নোবোর্ডে করে হাকুবাতে এসেছিলেন। তিনি এতই মুগ্ধ হন যে এরপর নাগানো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে জাপানি আল্পসে অবস্থিত গ্রামটিতে...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর