রাতের তিন অভ্যাস সুস্থ রাখবে দীর্ঘদিন

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৪:১৩ পিএম

অনিয়ম ডেকে আনে অসুখ। সুস্থ থাকতে সময় মতো খাওয়াদাওয়া, পর্যাপ্ত ঘুম যেমন জরুরি, তেমনই দরকার নিয়ম করে শরীরচর্চা। দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে কিছু নিয়ম মেনে চলতেই হয়। সুস্থ থাকতে চাই বাড়তি সতর্কতা। রাতে কয়েকটি অভ্যাস গড়ে তুললে সুস্থ থাকা যাবে অনায়াসে। অসুখ থাকবে দূরে।

পর্যাপ্ত ঘুম

কাজের চাপ, ব্যস্ততার কারণে রাতে ঠিক করে ঘুম হয় না অনেকেরই। দীর্ঘ দিন ধরে ঘুম কম হওয়ায় তার প্রভাব পড়ে শরীরে। ক্রমশ ওজন কমতে থাকে। শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। কমে আসে কাজের গতি। ঘুমের অভাবে নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। স্লিপ ফাউন্ডেশন বলছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত ৭ ঘণ্টা ঘুমনো জরুরি।

মধ্যরাতে ভাজাভুজি বাদ

মাঝরাতে সিনেমা দেখতে দেখতে কিংবা এমনিই ফ্রিজ খুলে টুকটাক খাবার খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। পুষ্টিবিদদের বলছেন, এই অভ্যাস স্বাস্থ্যকর নয়। মাঝরাতে খেলে হজম করতে সমস্যা হয়। ফলে গ্যাস্ট্রিক-অ্যাসিডিটির সমস্যা লেগেই থাকে। আর এর ফলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। তাই মধ্যরাতের ক্ষুধা নিয়ন্ত্রণ করা জরুরি। আর এই নিয়ন্ত্রণের জন্য সকাল, দুপুর আর নৈশভোজ হতে হবে সুষম এবং সময়মতো। না হলে মধ্যরাতের ক্ষুধা বাড়ে। আর এই ক্ষুধা বাধ সাধবে আপনার সুস্থতায়।

নিজের জন্য সময় বের করা

সকাল থেকে পরিশ্রম, অফিসের কাজ, ব্যস্ততা, চাপ, মানসিক উদ্বেগ-সব মিলিয়ে নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাওয়া যায় না। অথচ সুস্থ থাকতে নিজের সঙ্গে নিজের সময় কাটানো দরকার। অবসরে বই পড়া, গান শোনা কিংবা পছন্দের কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। সারা দিনে অন্তত কিছু সময় সব কাজ বাদ দিয়ে নিজের সাথে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শুধু শরীর নয়, বিশ্রাম হবে মনেরও।



একাত্তর /কেএসএইচ

 

 

ব্যস্ত জীবনযাত্রায় প্রতিদিন জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো অনেকের পক্ষেই অসম্ভব। কিন্তু দীর্ঘ ও সুস্থ জীবন পেতে কি সত্যিই কঠোর ওয়ার্কআউটের প্রয়োজন আছে? সাম্প্রতিক গবেষণা বলছে, একদমই নয়!...
শীতে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও, বাঙালির খাবারের উৎসব কিন্তু এই সময় শুরু হয়। পিঠা-পুলি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের পসরা দেখা যায় ঘরে ঘরে। এর মাঝে এমন কিছু খাবার আছে যা শরীরকে এই শীতে সুস্থ...
রাত জাগা প্যাঁচা না হয়ে বরং ভোরের পাখি হওয়া একটি মানুষের জন্য লাভজনক। এটি শারীরিকভাবে একটি মানুষকে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবেও প্রশান্তি দেয়। অনেক সময় আমরা অতিরিক্ত ঘুমের লোভে ভোরে ঘুম থেকে...
বিষণ্নতার অনেক রকম ফের হয়। এর মধ্যে কিছু কিছু বিষণ্নতা ভয়াবহ রূপ নিতে পারে। অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর বিষণ্ন বোধ করেন। কারও মেজাজ খারাপ থাকে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে, ঘুম থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর