ভোরে ঘুম থেকে ওঠার পাঁচ উপকারিতা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১০ পিএম

রাত জাগা প্যাঁচা না হয়ে বরং ভোরের পাখি হওয়া একটি মানুষের জন্য লাভজনক। এটি শারীরিকভাবে একটি মানুষকে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবেও প্রশান্তি দেয়। অনেক সময় আমরা অতিরিক্ত ঘুমের লোভে ভোরে ঘুম থেকে উঠতে অলসতা বোধ করি। এতে বরং আমরা ক্লান্ত হয়ে পরি, কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলি। এই প্রতিবেদনে ভোরে ঘুম থেকে ওঠার পাঁচটি প্রধান কারণ সম্পর্কে বলা হয়েছে।

কর্মক্ষমতা বাড়ে

সকালে ঘুম থেকে উঠা আপনাকে আপনার সারাদিনের কাজ সাজানোর জন্য বাড়তি সময় দেয়। আপনি আপনার দিন শুরু করতে পারবেন একটি পরিষ্কার মন দিয়ে। এর ফলে বৃদ্ধি পাবে আপনার উৎপাদনশীলতা।

মন ভালো রাখে

সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আপনি মাইন্ড রিফ্রেশ রাখার ব্যায়ামগুলো করতে যথেষ্ট সময় পাবেন। যেমন, যোগ ব্যায়াম, ধ্যান ইত্যাদি করলে আপনি একটি ভালো দিন পেতে পারেন। এসব ব্যায়াম আপনার মাইন্ড বুস্ট করে, স্ট্রেস লেভেলকে নিচে রাখে এবং মানসিক স্বাস্থ্য সুস্থ রাখে।

নিজের জন্য বেশি সময় পাওয়া

বর্তমান কর্মব্যস্ত সময়ে নিজের জন্য একটু বাড়তি সময় সবাই চাই। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আপনি নিজের একান্ত সময় কাটাতে পারেন। চা কিংবা কফিতে চুমুক দিয়ে পড়তে পারেন আপনার প্রিয় কোনো বই।

শারীরিক কসরতের জন্য অতিরিক্ত সময় পাওয়া

প্রতিদিন সকালে উঠে হাঁটতে যাওয়া, কিংবা দৌড়ানো আপনার নার্ভকে সবল রাখে। সাহায্য করে পেশি বর্ধন করতে। আর এই সকল শারীরিক কসরতের জন্য সঠিক সময় হলো ভোরবেলা। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এসকল কসরতের জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

আপনি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আপনার শরীর অতিরিক্ত ভিটামিন ডি তৈরি করে। ফলস্বরূপ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আপনি অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন।

একাত্তর/পিএজে
কথায় বলে মন ভালো তো শরীরও চাঙ্গা। তাই স্পেনের বার্সেলোনার দুটি হাসপাতালে রোগীদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য নেয়া হয়েছে অভিনব এক উদ্যোগ।
ক্যালোরি পুড়িয়ে ওজন কমানোর জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন কারণে ওজন কমানোর প্রাথমিক উপায় হিসাবে ব্যায়ামের বিকল্প খোঁজা হয়ে থাকে। বেশ কিছু বিকল্প কৌশল ব্যায়ামের পরিপূরক হিসেবে...
নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশ হলে বিভিন্নরকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন, মাথা ঘোরা ও ক্লান্তি লাগা। গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে প্রাথমিক অবস্থায় এরকিছু কিছু ঘরোয়া...
ক্যাস্টর অয়েল সাধারণত ক্যাস্টর বিন থেকে আসে। এটি রিসিনোলিক অ্যাসিড সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন ই, মিনরেলস, প্রোটিন, এসেন্সিয়াল ফ্যাটি এসিড যা আমাদের ত্বক ও চুলের জন্য অনেক উপকারী। এই প্রতিবেদনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর