কফিকে পরিণত করুন ওজন কমানোর পানীয়তে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০২:১৩ পিএম

ঘুম থেকে উঠে এক কাপ কফি আমাদের সারাদিন চাঙ্গা থাকতে সাহায্য করে। অনেকেরতো কফি ছাড়া দিনই শুরু হয়না। তবে কখনো ভেবে দেখেছেন, কফির ভেতর লুকিয়ে থাকা ক্যালোরির কী হবে? কফি কী আমাদের ওজন বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কিনা? চলুন জেনে নেই কীভাবে কফিকে আমরা পরিণত করতে পারি আমাদের ওজন কমানোর পানীয়তে।

ব্ল্যাক কফি

কালো কফি অর্থাৎ ব্ল্যাক কফি পান করার অভ্যাস গড়ে তোলা উচিত। এতে কোনো ক্রিম, চিনি ও মিষ্টি জাতীয় কিছু থাকেনা। ব্ল্যাক কফি সবসময় ক্যালোরি-মুক্ত এবং এটি বিপাক বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

চিনি সীমিত করুন

আপনি যদি তেতো পছন্দ না করেন বা মিষ্টি পছন্দ করেন তবে নিয়মিত চিনির পরিবর্তে কফিতে ন্যূনতম পরিমাণে প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করুন। যেমন মধু বা প্রাকৃতিক কোনো ফল থেকে পাওয়া মিষ্টি।

উচ্চ-ক্যালোরি ক্রিম এড়িয়ে চলুন

উচ্চ-ক্যালোরি কফি ক্রিমার, স্বাদযুক্ত সিরাপ বা হুইপড ক্রিম থেকে দূরে থাকুন। এসবের পরিবর্তে, অল্প পরিমাণে কম চর্বিযুক্ত দুধ, বাদামের দুধ বা ওট মিল্ক ব্যবহার করুন। যেখানে ক্যালোরির পরিমাণ কম।

কফিতে দারুচিনি যোগ করুন

আপনার কফিতে একটু দারুচিনি ছিটিয়ে দিন। দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ক্ষুদাভাব কমাতে সাহায্য করতে পারে।

একাত্তর/পিএজে
ক্যালোরি পুড়িয়ে ওজন কমানোর জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন কারণে ওজন কমানোর প্রাথমিক উপায় হিসাবে ব্যায়ামের বিকল্প খোঁজা হয়ে থাকে। বেশ কিছু বিকল্প কৌশল ব্যায়ামের পরিপূরক হিসেবে...
শীতকালে ওজন কমানো সবচেয়ে কঠিন বিষয়। তবে এই ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে শুকনো ফল আমাদের ওজন কমাতে পারে। কারণ এগুলো শুধু পুষ্টি নয় ক্যালোরিতেও ভরপুর। ভিটামিন, খনিজ, ফাইবার এবং স্বাস্থ্যকর...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর