রাজধানীতে নারী শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:২১ পিএম

বন্ধুদের গ্রুপ 'কালারস'। দলীয় প্রদর্শনীর মধ্য দিয়ে রাজধানীর বনানীতে যাত্রা শুরু হলো তাদের গ্যালারি 'কিউ'এর। নয় নারী শিল্পীর বৈচিত্র্যময় কাজ দিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। প্রদর্শনীটি ১ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। 

গ্যালারি কিউ জুড়ে রয়েছে শিল্পীদের কন্সপেচুয়াল কাজ। দৈনন্দিন জীবনের গল্পগুলো শিল্পীরা তার শিল্পকর্মে রূপান্তরিত করেছেন প্রত্যেকের নিজস্ব প্রক্রিয়ায়।

image


কখনো অ্যাবস্ট্রাক্ট,কখনো সুপার রিয়ালিস্টিক আবার কখনো ত্রিমাত্রিক ভঙ্গিতে স্থাপনা ও ভাস্কর্যে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ফারহানা আফরোজ, ফারজানা ইসলাম, মণিদীপা দাশগুপ্তা, মর্জিয়া বেগম, মোসাম্মাৎ শায়লা আক্তার, মুক্তি ভৌমিক, রেবেকা সুলতানা মলি, রেহানা ইয়াসমিন ও রিফাত জাহান কান্তা। 

image


নারী শিল্পীদের সংগঠন কালারসের দলীয় প্রদর্শনী দিয়ে যাত্রা শুরু হলো গ্যালারি কিউয়ের। কালারস এ আয়োজনসহ এখন পর্যন্ত সাতটি প্রদর্শনী আয়োজন করেছে। দেশে ব্যক্তি উদ্যোগে এধরনের গ্যালারি আরও বেশি বেশি হওয়া দরকার বলে মনে করেন শিল্পকলা একাডেমীর চিত্রকলা বিভাগে পরিচালক মিনি করিম।

প্রদর্শনীতে শিল্পীরা জলরং, এক্রেলিক, মিশ্রমাধ্যম, ভাস্কর্য ও স্থাপনা বহুমাত্রায় নান্দনিক উপস্থান করেন। এ প্রদর্শনীতে ৯ শিল্পীর ৮৬টি শিল্প স্থান পেয়েছে।


একাত্তর/এসজে

কেয়ার অব ঢাকা একটি ফেসবুক ভিত্তিক পপআপ স্টোর। তারা ৬ থেকে ৭ অক্টোবর ২০২৩ এ আয়োজন করছে তাদের ২য় অফলাইন প্রদর্শনী অটাম ক্লাউডস। এবারে ৩০ টি ব্র্যান্ড অংশ নিচ্ছেন এই আয়োজনে।
ক্যানভাস এবং তুলিতে শিল্পীরা গুণগান করেছে প্রেমের। যুগলরা জড়িয়ে ধরে তাদের প্রিয় মুহূর্তগুলো উপভোগ করেন যা থেকে শিল্পীরা তুলে বন্দী করার চেষ্টা করেছেন।ছবিগুলোর বিশেষত্ব হলো বছরের যেকোনো সময়ে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর