ঢাকাকে প্রতিনিধিত্ব করা পণ্য নিয়ে প্রদর্শনী

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০২:০৭ পিএম

কেয়ার অব ঢাকা একটি ফেসবুক ভিত্তিক পপআপ স্টোর। তারা ৬ থেকে ৭ অক্টোবর ২০২৩ এ আয়োজন করছে তাদের ২য় অফলাইন প্রদর্শনী অটাম ক্লাউডস। এবারে ৩০ টি ব্র্যান্ড অংশ নিচ্ছেন এই আয়োজনে।

এবারের এক্সিবিশনে একটি প্রজেক্ট রাখা হয়েছে যার নাম ‘আমার ঢাকা’। অংশগ্রহণকারীরা প্রত্যেকে তৈরি করেছেন এমন এক একটি করে বিশেষ পণ্য, যা প্রতিনিধিত্ব করে আমাদের প্রিয় শহর ঢাকাকে।

কেউ হয়তো বানিয়েছেন প্রতিদিন চলতে ফিরতে আমরা ঢাকার রাস্তায় যা দেখি, কেউ হয়তোবা কাজ করেছেন ঢাকার কোন স্থাপনা বা বিশেষ এলাকা নিয়ে, কেউ আবার ঢাকাইয়া ডায়লগ নিয়ে এসেছেন শাড়িতে, কেউ প্রোডাক্ট ডিজাইনে দিয়েছেন ঢাকাই ঐতিহ্যের মুঘল আমেজ। খাবারেও আছে সেই পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার থেকে হাল সময়ের স্ট্রিটফুডের ফিউশন।

এই অভিনব উদ্যোগের আদ্যোপান্ত জানতে হলে চোখ রাখতে হবে কেয়ার অব ঢাকার পেইজে এবং আসতে হবে অটাম ক্লাউডস বাই কেয়ার অফ ঢাকা মেলায়, ধানমন্ডি ২৭ এর মাইডাস সেন্টারে।

একাত্তর/জো
দেশে প্রথমবারের মতো পাঁচ ফুট পিৎজা বানাচ্ছে রেস্টুরেন্ট পিৎজারিয়াম। একেবারে ইতালিয়ান স্টাইলে বানানো পিৎজার স্বাদ নিতে যে কেউ আসতে পারবে এই দোকানে। সেই সাথে আছে নানা ধরনের মজাদার সব খাবার।একেবারে...
বন্ধুদের গ্রুপ 'কালারস'। দলীয় প্রদর্শনীর মধ্য দিয়ে রাজধানীর বনানীতে যাত্রা শুরু হলো তাদের গ্যালারি 'কিউ'এর। নয় নারী শিল্পীর বৈচিত্র্যময় কাজ দিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। প্রদর্শনীটি ১ অক্টোবর...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর