শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের অন্তর্ভুক্তি কেন দেওয়া হবেনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই রিট দায়ের করেন তারা। রিটে বলা হয়েছে, স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী প্রজন্ম যেন স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র সম্পর্কে জানতে পারে, সে কারণেই এই রিট দায়ের করা। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।
একাত্তর/ এনএ
