নির্বাচন কমিশন গঠনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পিএম

পরবর্তী নির্বাচন কমিশন গঠনে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। 

গত রবিবার এক রিটের আবেদন শুনানিতে এমন মন্তব্য করেন এই বেঞ্চ। হাইকোর্ট বলছে, সরকার এই বিষয়ে আন্তরিক, আপাাতত এই বিষয়ে কোন হস্তক্ষেপ নয়। 

এ সংক্রান্ত মামলায় আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে ইসি গঠনের জন্য আইন প্রণয়ন এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়ে এ রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোবিন্দ বিশ্বাস।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, ‘আজ আদালতে বিষয়টি শুনানি হয়েছে। শুনানি নিয়ে আদালত কিছু কথা বলেছেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী’। 

পরে আদালত এ মামলার শুনানি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মুলতুবির আদেশ দেন।

একাত্তর/ এনএ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর