বিদেশে মেডিক্যালে পড়তে, চিকিৎসা নিতে অনুমোদন লাগবে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:১৭ পিএম

দেশের বাইরে মেডিক্যালে পড়তে গেলে বা চিকিৎসার জন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অনুমোদন লাগবে এমন বিধান রেখে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রডিটেশন আইন-২০২১’ খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রবিবার মন্ত্রীসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এসময় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী যুক্ত হন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রীদের এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই খসড়ার কথা জানান। 

অনুমোদিত এই নীতিগত খসড়ায় উল্লেখ করা হয়েছে, এখন থেকে এটার অনুমোদন ছাড়া বিদেশে কেউ চিকিৎসা বা পড়তে যেতে পারবেন না। 

তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মেডিক্যাল শিক্ষা এবং চিকিৎসার মান উন্নয়নে এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

এ ছাড়াও মন্ত্রিসভা বৈঠকে মালদ্বীপের কারাগারে থাকা ৪৩ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, মালদ্বীপে বিভিন্ন মামলায় বাংলাদেশের ৪৩ জন সাজাপ্রাপ্ত এবং ৪০ জন বিচারাধীন আছেন। এ ধরনের বন্দী এবং সাজাপ্রাপ্ত যারা আছেন তাদের দেশে ফিরিয়ে আনা এবং মালদ্বীপের যারা এমন বাংলাদেশে আছেন তাদের ফেরত পাঠাতে মালদ্বীপের সাথে বন্দী বিনিময় চুক্তি করতে যাচ্ছে সরকার। আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফরে গেলে এই চুক্তি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

একাত্তর/ এনএ

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বিভাগের ৪১তম সভায় তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার। 
সম্প্রতি প্লাস্টিক দূষণ রোধে প্রস্তাবিত ‘গ্লোবাল প্লাস্টিক দূষণ চুক্তি’র সর্বশেষ খসড়াকে দুর্বল আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সেই সঙ্গে প্লাস্টিক দূষণ রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর