হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়নে মতামত আহ্বান

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০২:০৫ পিএম

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার। 

এ লক্ষ্যেই সরকার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সমন্বিত সমীক্ষার মাধ্যমে হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন তৈরি করেছে এবং তা নিয়ে মতামত আহ্বান করেছে।

‘হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করণের জন্য সমন্বিত সমীক্ষা’ প্রকল্পের আওতায় প্রণীত এই খসড়া প্রতিবেদনটি ২৪ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। 
প্রতিবেদনটি পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowr.gov.bd) এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট (dbhwd.gov.bd)-এ পাওয়া যাচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নীতিনির্ধারক, উন্নয়ন সংস্থা ও সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত নেয়ার উদ্দেশ্যে এটি উন্মুক্ত করা হয়েছে।

অধিদপ্তর জানায়, হাওর অঞ্চলের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ও জলাভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই খসড়া মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ফলে ভবিষ্যতে একটি টেকসই ও বাস্তবভিত্তিক হাওর উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সকলের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খসড়া প্রতিবেদনের বিষয়ে কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা কিংবা ব্যক্তি আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে মতামত বা পরামর্শ পাঠাতে পারবেন। মতামত পাঠানোর জন্য [email protected] ঠিকানায় ই-মেইল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ডাকযোগেও মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২, গ্রীন রোড, ঢাকা ঠিকানায় মতামত পাঠানো যাবে।

আরবিএস
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর