৩০ ডিসেম্বর বই বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১০:১৯ পিএম

করোনা মহামারির কারণে আগামী পহেলা জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব হচ্ছে না। তবে ২০২২ শিক্ষাবর্ষের জন্য বছরের প্রথম দিনই বই দেওয়ার কার্যক্রম শুরু হবে। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গত ১৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তিন শিক্ষার্থীর তালিকা চেয়েছে। যাদের হাতে প্রধানমন্ত্রীর বই তুলে দেওয়ার কথা রয়েছে।

চিঠিতে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মাধ্যমিক স্তরের নবম শ্রেণি বাদে প্রতি শ্রেণির একজন করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণির মোট তিন শিক্ষার্থীর ছবি, মোবাইল নম্বরসহ নামের তালিকা পাঠাতে বলা হয়।

আরও পড়ুন: কমলাপুরে ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তা নিহত

এদিকে বিনামূল্যের পাঠ্যবই ছাপাখানা পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অতিমারির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে বই বিতরণ করা হবে। শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বই পাবে।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর