‘বড় নদীগুলোর ‘ক্যাচমেন্ট এরিয়া’র ৯৩ শতাংশ দেশের বাইরে’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:০৯ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পর গর্বিত জাতিকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে দেশের শিরা-উপশিরার মতো নদ-নদীগুলোকে রক্ষা করা জরুরী। মন্ত্রী বলেন, নদীবাহিত পলি সমাবেশে নতুন জমি জেগে ওঠার উদাহরণ যেমন রয়েছে, তেমনি আছে ভবিষ্যৎ অমিত সম্ভাবনা। 

রোববার নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু : শাশ্বত বাংলার প্রতিরূপ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। 

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনে নদীর অনেক প্রভাব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এবং আমাদের সবার জীবনেই নদীর অনেক প্রভাব। মানুষের শিরা-উপশিরা দূষিত হলে শুকিয়ে গেলে মানুষ যেমন রুগ্ন হয়, তেমনি নদী দূষিত হলে, দখল হলে, শুকিয়ে গেলে বাংলাদেশটাও শুকিয়ে যায়, দূষিত হয়ে যায়’। 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমস্ত কিছু আক্রান্ত, এরপরও বাংলাদেশের বিরাট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ড. হাছান বলেন, দেশে প্রবাহিত ৫৮টি যৌথ নদী বছরে প্রায় দুই বিলিয়ন মেট্রিক টন পলি বহন করে এবং সমুদ্রের তলদেশে সেটি জমা হয়। এতে করে নতুন জমি সমুদ্র থেকে উদ্ধারের সম্ভাবনা দেখা দিয়েছে। 

ইতোমধ্যেই অনেক জমি উদ্ধার হয়েছে। আজকের ভাসানচর সাত বছর আগে ছিলো না। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা দেশ স্বাধীন হওয়ার আগে ছিলো না। পরিপূর্ণভাবে একটি নতুন উপজেলা গঠিত হয়েছে। অর্থাৎ সমুদ্র থেকে জমি উত্তোলনের বিরাট একটা সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী বলেন, ২১০০ সালের বদ্বীপ পরিকল্পনা বিষয়টিতে আলোকপাত করা হয়েছে। এটি নিয়ে আরো কাজ করা প্রয়োজন। কয়েক দশকের পরিকল্পনা নিয়ে এগুলে সমুদ্র থেকে বিরাট একটি অংশ আমাদের দেশের সাথে যুক্ত করতে আমরা সক্ষম হবো।

তথ্যমন্ত্রী এসময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন,  বঙ্গবন্ধু যেভাবে নদীকে ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার কথা ভাবতেন, সেই পথ ধরেই নৌপরিবহন মন্ত্রণালয় কার্যক্রম হাতে নিয়েছে। প্রায় দুই হাজার কিলোমিটার নদীপথ ইতোমধ্যেই উদ্ধার হয়েছে এবং আরো নদীপথ উদ্ধারের জন্য ড্রেজার ও জাহাজ কেনা হয়েছে। দলমতের ঊর্ধ্বে উঠে প্রতিমন্ত্রী নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন।

নৌপথ উদ্ধারের বিষয়ে হাছান মাহ্‌মুদ বলেন, আমাদের বড় নদীগুলোর ‘ক্যাচমেন্ট এরিয়া’র ৯৩ শতাংশ বাংলাদেশের বাইরে ভারত, ভুটান, নেপালে আর ৭ শতাংশ বাংলাদেশের ভূমিতে। সুতরাং নৌপথ উদ্ধারের পরিকল্পনা আন্তঃদেশীয় পরিকল্পনার অংশ হতে হবে।

দেশের উন্নয়ন পরিকল্পনাগুলো বাংলাদেশের নিরিখে হওয়া আবশ্যক বলেন সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, 'অনেক সময় প্রকল্প নেয়া হয় কিন্তু পরিবেশরক্ষা বা প্রয়োজনের কথা চিন্তা করা হয় না। আমাদের ছোট দেশে দুই কোটি একর জমি আছে। প্রতি বছর এক শতাংশ হারে কৃষি জমি কমে। অর্থাৎ প্রতিবছর দুই লাখ একর জমি হারিয়ে ফেলছি। রাস্তা প্রশস্ত করা, অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ ও নগরায়ন এর কারণ। এটি হতে থাকলে দ্বীপাঞ্চল, উপকূলীয় অঞ্চল ছাড়া চাষাবাদের আর কোনো জমি থাকবে না।’

একাত্তর/ এনএ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, সরকার ভাতাভোগীদের হাতে হাতে ভাতা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন সব ভাতাভোগী ঘরে বসে ভাতা পাচ্ছে।বৃহস্পতিবার সমাজকল্যাণ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর