'পঁচাত্তরের পর জাতির ওপর সাম্প্রদায়িকতা চাপিয়ে দেয়া হয়েছে'

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ পিএম

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর জাতির উপর সাম্প্রদায়িকতা চাপিয়ে দেয়া হয়েছে। এ সময় সংস্কৃতি চর্চাও বাধাগ্রস্ত হয়েছিল। বাসসের খবর।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’ এর চতুর্থ বর্ষপূর্তি এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই সাম্প্রদায়িক গোষ্ঠীকে আমরা পরাজিত করেছিলাম, সেই সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের উপর বারবার আাঘাত করেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতিসত্বার পরিচয় প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করা হয়েছে। এরপর আমাদের উপর সাম্প্রদায়িকতা চাপিয়ে দেয়া হয়েছে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশে আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতিকে সাহসের সঙ্গে উচ্চারণ করতে পারি। বীরত্বগাঁথা রচনা করা বীর মুক্তিযোদ্ধারাও পঁচাত্তর পরবর্তী সময়ে নিজেদের পরিচয় দেয়া নিয়ে ভীতিকর পরিবেশের মধ্যে ছিলেন। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গর্ব করে বলতে পারেন আমি মুক্তিযোদ্ধা। 

অনুষ্ঠান উদ্বোধন করেন খ্যাতিমান আবৃত্তি ও অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। সংগঠনের আন্তর্জাতিক কমিটির প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী, সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, আবৃত্তি শিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তী, নাট্যজন টুটুল চৌধুরী, সংগঠনের সভাপতি জাহান বশির, সাধারণ সম্পাদক নিপা মোনালিসা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রতিমন্ত্রী।


একাত্তর/এআর

কয়লা বোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের পর উদ্ধারের ঘটনায় আর্মড গার্ড না থাকাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দি ২৩ জন নাবিকসহ জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ চলতি মাসেই উদ্ধার করা সম্ভব হবে আশা করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নেপালের বাণিজ্য মন্ত্রী দামোদার ভান্ডারী দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত প্রতিবেদন ছাড়া মানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে ফেরি দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর