সাইফ উদ দোহা শহীদ মারা গেছেন

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৫:০১ পিএম

ড. সাইফ উদ দোহা শহীদ মারা গেছেন। প্রথম বাংলা সফটওয়্যারের উদ্ভাবক ছিলেন তিনি।

সোমবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কের একটি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেশ কয়েকবছর ধরে সাইফ উদ দোহা আলঝেইমারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার একাত্তরকে বলেন, ড. সাইফ উদ দোহা শহীদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আমি কয়েকটি নির্ভরযোগ্য সূত্রে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তিনি বাংলা ভাষার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি শুধু লেখার চেষ্টাই করেননি কিবোর্ড লেআউট এবং অপারেটিং সিস্টেম দুটোকেই বাংলায় অনুবাদ করেন। সে অর্থে আমি মনে করি এটা একটা মাইলফলক। আমাদের জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে প্রথম তার সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এবং সেটি থেকে কম্পিউটারে বাংলা ব্যবহারের সূত্রপাত হয়। আমরা তার কাছে কৃতজ্ঞ।

জানা যায়, ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি ‘শহীদ লিপি’র মাধ্যমে ম্যাকিনটস কম্পিউটারে প্রথম বাংলা টাইপ করে একটি চিঠি লেখার মধ্য দিয়েই কম্পিউটারে বাংলা ভাষা লেখার প্রচলন করেন সাইফ উদ দোহা শহীদ। ওই দিনটিকে কম্পিউটারে বাংলা প্রচলন দিবস হিসেবে পালন করা হয়।

পেশায় যন্ত্রকৌশলী হলেও বেক্সিমকোতে চাকরিরত অবস্থায় ১৯৮৩ সালের দিকে তাদের কম্পিউটার সিস্টেমের দায়িত্বে ছিলেন সাইফ উদ দোহা। তখন থেকেই তিনি বাংলা কম্পিউটিংয়ের উপর কাজকর্ম শুরু করেন। তবে বেশি দূর এগোতে পারেননি ‘শহীদ লিপি’ নামে বাংলা সফটওয়্যার।

১৯৮৪ সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং খানিকটা ম্যাকিনটস কর্পোরেশনের প্রযুক্তিগত সহায়তায় ম্যাক কম্পিউটারের জন্য বাংলা ফন্ট ‘যশোর’, কিবোর্ড লেআউট ‘শহীদ লিপি’ এবং বাংলা ইন্টারফেইসে ম্যাক সিস্টেম ডেভেলপ করেন।

image


১৯৮৫ সালে তিনি এই সিস্টেম ব্যবহার করে কম্পিউটারে প্রথম বাংলা চিঠি লেখেন তার মা’কে। এরপর ইউএনডিপিসহ প্রায় একশ’র মতো প্রতিষ্ঠান তার এই সিস্টেম কেনে এবং ব্যবহার শুরু করে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

শহীদলিপি নামকরণ নিয়ে প্রকৌশলী সাইফ উদ দোহা শহীদ একটি ব্লগে লেখেন, ‘১৯৬৫ থেকে ১৯৬৯’ – এ চার বছর যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র – তখন প্রতিটি শহীদ দিবসে শহীদ মিনারে যেতাম প্রভাত ফেরীতে যোগ দিয়ে। শেষের বছরগুলোতে ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে আরও ব্যস্ততায় কাটতো ওই দিনটি। ফলে ১৯৮৫ সালে যখন লন্ডন থেকে কম্পিউটারে প্রথম বাংলায় চিঠি লিখে পাঠালাম ঢাকাতে আমার মা’কে, তখন একটা নামই শুধু মনে এসেছিল– শহীদলিপি।


একাত্তর/আরএ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর