দেশের মানুষের কাছে এটি ছিল এক অবিস্মরণীয় ঘটনা

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৭:০২ পিএম

পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের আজকের দিনে দেশে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের মানুষের কাছে এটি ছিল বিজয়ের পর সবচেয়ে আনন্দের আর স্মরণীয় ঘটনা। প্রিয়জন ফিরে পাওয়ার আনন্দ পেয়েছিলেন সব শ্রেণিপেশার মানুষ। 

লন্ডন আর দিল্লী হয়ে ১০ জানুয়ায়ী ঢাকার তেজগাঁও বিমানবন্দরে পা রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন পুরো বাংলাদেশ যেনো বঙ্গবন্ধুকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন বিমানবন্দরে। এসেছিলেন বঙ্গবন্ধুর পিতা। জাতীয় ৪ নেতা। স্বাধীনতা ছিনিয়ে আনা মুক্তিযোদ্ধারা এসেছিলেন রাইফেল কাঁধে। যেই স্মৃতি আজও তাদের মনে উজ্বল হয়ে আছে। তাদেরই একজন মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন ভূইয়া। নরসিংদী থেকে বঙ্গবন্ধুকে দেখতে যিনি ঢাকায় এসেছিলেন। 

আওয়ামী লীগ নেতারা বলছেন, ফিরে এসেই দেশ গঠনের কাজে ঝাঁপিয়ে পরেছিলেন বঙ্গবন্ধু। এক বছরের মধ্যেই দেশের মানুষকে একটি সংবিধান উপহার দিয়েছিলেন। ১০৪টি দেশের স্বীকৃতি আদায় করেছিলেন বঙ্গবন্ধু। জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ পেয়েছিলো বাংলাদেশ। 

জার্মান বা জাপানে এখনো মিত্রবাহিনী হিসেবে আমিরিকান সৈনিকরা এখনও অবস্থান করছে। বহু দেশেই স্বাধীনতার সহায়তাকারী হিসেবে মিত্রবাহিনীর সদস্যদের ঘাঁটি রয়েছে। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। যা সম্ভব হয়েছিলো বঙ্গবন্ধুর নেতৃত্বের গুনের কারণেই।  

১৯৭১ সালের ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানে নিয়ে কারাবন্দি করে রাখে ইয়াহিয়া সরকার। সামরিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসির দন্ডও দেয়া হয়েছিলো। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে বিদেশী চাপে ৮ জানুয়ারী পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান বঙ্গবন্ধু। 


একাত্তর/এনএ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামের ফাঁকে গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের মধ্যে একটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর